প্রধান সূচি

ভাণ্ডারিয়ায় মাদক বিক্রীকে কেন্দ্র করে সংর্ঘষে ॥ গ্রেফতার ২

ভাণ্ডারিয়া প্রতিনিধি :

ভাণ্ডারিয়ার পৌর শহরের টি.এন্ডটি সড়কে রবিবার রাতে কবিরাজ বাড়ীর সম্মুখে ভাইয়ের সাথে মাদক বিক্রীকে কেন্দ্র করে হাবিব কবিরাজের ছেলে মিঠু করিবারজ (৩৫) কে কুপিয়ে গুরুতর আহত করে। আহত মিঠু কবিরাজের অবস্থার অবনতি হওয়ায় তাকে ভাণ্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্র থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, পারিবারিক ভাবে শহিদুল কবিরাজের সাথে মিঠু কবিরাজের মাদক ব্যবসা সংক্রান্ত  অধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

ভাণ্ডারিয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় মিঠু কবিরাজ স্ত্রী রিয়া বেগম জমিজমা ও পূর্ব শুত্রুতার বিরোধ দেখিয়ে ভাণ্ডারিয়া থানায় ৭জনকে চিহ্নিত করে ৩/৪জনকে অজ্ঞত নামা আসামী করে একটি মামলা দায়েল করেছেন। পুলিশ এজাহার নামীও শাহজানা পেয়াদা (৪৫) ও শহিদুল কবিরাজের স্ত্রী নাছরিন বেগম (৩৮) কে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial