প্রধান সূচি

Monday, September 25th, 2017

 

নাজিরপুরে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

নাজিরপুর প্রতিনিধি : নাজিরপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত ভ্যান চালক নজরুল ইসলাম শেখ (৪৩) উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামে মৃত কাছেম শেখের পুত্র। জানা গেছে, বসত বাড়ির বিক্রি করা গাছ কাটা নিয়ে গত রবিবার প্রতিপক্ষরা নজরুল ইসলামকে  মারধর করে। আহত অবস্থায় তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে খুলনা মেডিকেলে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে ঢাকায় নেয়ার পথে সোমবার ভোর রাত ৪টার দিকে তার মৃত হয়। নিহতের বড় বোন মোমেনা বেগম জানান,বিস্তারিত পড়ুন


মহা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মঙ্গলবার শারদ উৎসব শুরু

স্টাফ রিপোর্টার : বহু যুগ ধরে সনাতন ধর্মাবলম্বী দের বিশ্বাস অনুযায়ী যখন সর্গলোকে অসুররা রাজত্বে দেবতাদের অস্তিত্ত মুছে যাওয়ার উপক্রম হয়েছিল তখন ব্রক্ষ্ম, বিষ্ণু, শীব এ ত্রী শক্তির বলে মৃন্ময়ী রূপী মা চিন্ময়ী রূপে দশ ভূজা দেবী দূর্গা মর্তে আগমন ঘটে বিশ্ব শান্তির দূৎ হিসেবে। কথিত আছে রাজা রাম চন্দ্রের অকাল বোধন পূজার মধ্য দিয়ে ই ধরনীতে দুর্গা পূজার রেওয়াজ চালু হয়। সে থেকে আজ পর্যন্ত হিন্দুধর্মাবলম্বীরা বছরের সর্ববৃহত ধর্মীয় উৎসব দূর্গা পুজা অনুষ্ঠিত হয়ে আসছে। আর এই উৎসবকে ঘিরে বছরের শুরু থেকেই একটি প্রস্তুতি থাকে প্রতি ঘরে ঘরে। তারইবিস্তারিত পড়ুন


গুরুত্বপূর্ণ দূর্গা মন্দিরে জেলা পুলিশের সিসি ক্যামেরা স্থাপন

ভাণ্ডারিয়া প্রতিনিধি : সারা দেশের ন্যায় পিরোজপুর জেলার ৪৮৮টি পূজা মন্ডবে ৬ষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে এবছরের ৫দিন ব্যপি দূর্গা পূজা শুরু হবে। হিন্দুধর্মাবলম্বীরা যাতে তাদের পূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছে। মন্দিরে মন্দিরে থাকছে আনছার, পুলিশ, মোবাইল টিম ছাড়াও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দিরে মন্দিরে সিসিটিভি ক্যামেরা সংস্থাপন করা হয়েছে। যদি কোন অনাকাঙ্খীত ঘটনা ঘটনোর জন্য কোন গোষ্ঠি ভক্ত সেজে মন্দিরে প্রবেশের চেষ্টা করে তার উপর ২৪ঘন্টা নজরদারির জন্য জেলা পুলিশের পক্ষ থেকে মন্দিরে মন্দিরে এ সিসিটিভিবিস্তারিত পড়ুন


জমি-জমা সংক্রান্ত বিরোধ

নাজিরপুরে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

নাজিরপুর প্রতিনিধি : নাজিরপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত ভ্যান চালক নজরুল ইসলাম শেখ (৪৩) উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামে মৃত কাছেম শেখের পুত্র। জানা গেছে, বসত বাড়ির বিক্রি করা গাছ কাটা নিয়ে গত রবিবার প্রতিপক্ষরা নজরুল ইসলামকে  মারধর করে। আহত অবস্থায় তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে খুলনা মেডিকেলে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে ঢাকায় নেয়ার পথে সোমবার ভোর রাত ৪টার দিকে তার মৃত হয়। নিহতের বড় বোন মোমেনা বেগম জানান,বিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়ায় মাদক বিক্রীকে কেন্দ্র করে সংর্ঘষে ॥ গ্রেফতার ২

ভাণ্ডারিয়া প্রতিনিধি : ভাণ্ডারিয়ার পৌর শহরের টি.এন্ডটি সড়কে রবিবার রাতে কবিরাজ বাড়ীর সম্মুখে ভাইয়ের সাথে মাদক বিক্রীকে কেন্দ্র করে হাবিব কবিরাজের ছেলে মিঠু করিবারজ (৩৫) কে কুপিয়ে গুরুতর আহত করে। আহত মিঠু কবিরাজের অবস্থার অবনতি হওয়ায় তাকে ভাণ্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্র থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, পারিবারিক ভাবে শহিদুল কবিরাজের সাথে মিঠু কবিরাজের মাদক ব্যবসা সংক্রান্ত  অধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ভাণ্ডারিয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় মিঠু কবিরাজ স্ত্রী রিয়াবিস্তারিত পড়ুন


কাউখালীতে তালবীজ রোপণ কর্মসূচি

কাউখালী প্রতিনিধি : প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী সারাদেশের ন্যায় কাউখালীতে বজ্রপাতের ক্ষতি রোধে তালবীজ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কাউখালী সদর ইউনিয়নের কাউখালী-নৈকাঠী-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে জয়কুল গ্রামে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনের সভাপতিত্বে এ তাল বীজ রোপন কর্মসুচীতে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা অপূর্ব লাল সরকার প্রমুখ।


কাউখালীতে ৩৬ পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

কাউখালী প্রতিনিধি : কাউখালীতে এ বছর ৩৬টি পূজামন্ডপে উদযাপন করা হবে শারদীয় দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে সামনে রেখে মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কাউখালীর বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখা গেছে, ইতিমধ্যেই শেষ হয়ে গেছে প্রতিমা তৈরির কাজ। বাকি রয়েছে প্রতিমার সাজসজ্জা। উপজেলার মদনমোহন আখড়াবাড়ীর পূজামন্ডপে গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরি করে তাতে রং দেওয়া হয়েছে। এরপর রং তুলির আঁচড়ে প্রতিমাকে তার নিজ রূপ  দেওয়ার কাজ শেষে পোশাক পরিয়ে  প্রতিমা  তৈরির কাজ  শেষ করার কাজ চলছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা বলেন,বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ছোট্ট মনুদের জন্য ভালবাসা’র উদ্যোগে বস্ত্র বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : শারদীয় দুর্গা পুজা উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার সকালে ৬০জন দরিদ্র শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ছোট্ট মনুদের জন্য ভালবাসা এর উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, অঙ্গন সপিং কমপ্লেক্সের পরিচালক মালিক মনির হোসেন, সংগঠণের উপজেলা কমিটির সভাপতি শিবাজী মজুমদার শিবু, সাংবাদিক এস.এম. আকাশ, সংগঠণের সেচ্ছাসেবক কর্মী সাইফুল ইসলাম, পলাশ বৈরাগী প্রমুখ।


মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

মঠবাড়িয়া প্রতিনিধি : জাতিসংঘের সাধারণ অধিবেশনের বক্তব্যে শান্তির মডেল প্রস্তাব করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মঠবাড়িয়ায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। সোমবার সকালে উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে শেষ হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের সভাপতি মিজান ফরাজী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এহসানুল হক মন্টু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার আহম্মেদ মিলন প্রমুখ।


মঠবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক মোস্তফা গোলাম ফারুক বাচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোস্তফা গোলাম ফারুক বাচ্চুর ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রবিবার সন্ধ্যায় মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, রোকনুজ্জামান শরীফ, আব্দুল হালিম দুলাল, আবুল বাশার শিবাজী মজুমদার শিবু, এস.এম. আকাশ, শাকিল আহমেদ, প্রমুখ। স্মরণসভা শেষে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial