প্রধান সূচি

Monday, September 25th, 2017

 

মন্টু সভাপতি বক্কর সম্পাদক নির্বাচিত

দীর্ঘ একযুগ পর বাগেরহাট শ্রমিকলীগের কমিটি গঠন

বাগেরহাট প্রতিনিধি : দীর্ঘ প্রায় একযুগ পর বাগেরহাট জেলা শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়েছে। শেখ রেজাউর রহমান মন্টুকে সভাপতি ও খান আবু বক্কর সিদ্দিককে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানাগেছে। নব গঠিত এই কমিটিতে সহ-সভাপতি পদে আছেন, মোঃ আব্দুল বারেক বেপারী, কাজী মুজিবুল হক, শেখ নুরুল ইসলাম, মোঃ আতিয়ার রহমান, শচীন্দ্রনাথ ওঝা, মোঃ জিয়া হোসেন, ওমর ফারুক সেন্টু, এম আবুল কালাম আজাদ, মোঃ ফারুক শেক, মোঃ বাবুল মিয়া, মোঃ মাফুজবিস্তারিত পড়ুন


বাগেরহাটে দূর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে দূর্গা পূজা উপলক্ষে আইনশৃংখলা পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিত করতে মতবিনিময় করেছে পুলিশ সুপার। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় পুলিশ সুপারের কার্যালয়ে বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, মন্ডপের নিরাপত্তার বিষয় বিবেচনা করে জেলার মন্ডপগুলোকে অধিক গুরুত্বপূর্ন, গুরুত্বপূর্ণ ও সাধারণ এ তিন শ্রেনিতে ভাগ করা হয়েছে। এ বছর নয় উপজেলায় ৬০৮টি মন্ডপের মধ্যে ১৭৬টি অধিক গুরুত্বপূর্ণ, ১৯৩টি গুরুত্বপূর্ণ, ২৩৯টি সাধরন। আর মন্ডপ গুলোর সার্বিক নিরাপত্তায় বিভিন্ন পদ মর্যাদার ৭০৫৭ জন  পুলিশ ও আনসার সার্বক্ষনিক নিয়োজিত থাকবেন। প্রতিবিস্তারিত পড়ুন


পাইকগাছার ১৪৩টি পূজা মন্ডপে এমপি নূরুল হকের আর্থিক অনুদান প্রদান

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৪৩টি পূজা মন্ডপে সরকারী অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক প্রত্যেক মন্দির কমিটির সভাপতি, সম্পাদকের নিকট সরকারি সহায়তার ১৫ হাজার এবং ব্যক্তিগত নগদ ১ হাজার টাকা সর্বমোট ১৬ হাজার টাকা প্রদান করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, আ’লীগনেতা রতন ভদ্র, উপাধ্যক্ষ আফসারবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে সরল বাজার বিক্রয় কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরুণ বালা। উল্লেখ্য, খাদ্য অধিদপ্তরের উদ্যোগে পৌর বাজার, বাসষ্ট্যান্ড কালিবাড়ী ও সরল বাজার সহ ৩টি বিক্রয় কেন্দ্রে শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন ৩০ টাকা কেজি দরের এ চাউল বিক্রয় করা হবে। প্রতিদিন ডিলারদের কাছ থেকে ১জন ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন। খোলা বাজারে এ চাল বিক্রির মাধ্যমে বাজারের সব ধরণের চালের দাম কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ৭৫০ গ্রাম গাঁজাসহ আটক ১

পাইকগাছা প্রতিনিধি : ৭৫০ গ্রাম গাঁজাসহ এক জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার আটকের পর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক গাঁজা সরবরাহকারী মোঃ হাফিজুল ইসলাম (৩০) সাতক্ষীরার আশাশুনি থানার ফকরাবাদ গ্রামের লতিফ গাজীর ছেলে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, আটক হাফিজুল পেশায় একজন মটর সাইকেল চালক। সে গত ২ বছর যাবৎ তালার শাহাপুর এলাকায় ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছে। ঘটনার দিন সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাফিজুল অভিনব কায়দায় সাড়ে ৭শ গ্রাম একটি গাঁজার প্যাকেট তার পায়ের উরুর সাথে বেঁধে মটর সাইকেল যোগে সরবরাহ করতে যাচ্ছিল। এ খবর জানতেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় গ্রাম পুলিশকে হয়রানী করার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রভাবশালী একটি মহল স্থানীয় এক গ্রাম পুলিশের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ উঠেছে। প্রভাবশালী মহলের এ ধরণের হয়রানী থেকে রেহাই পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রাম পুলিশ ও তার পরিবার। প্রাপ্ত অভিযোগ জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের মৃত যতিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে বিমল কৃষ্ণ বিশ্বাস দীর্ঘদিন সুনাম ও দক্ষতার সহিত গ্রাম পুলিশের চাকুরি করে আসছেন। এদিকে বিমলের সাথে একই এলাকার নির্মল চন্দ্র অধিকারী গংদের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে নির্মলবিস্তারিত পড়ুন


পিরোজপুরে পিনাকেল ফ্যাশন হাউজের যাত্রা শুরু

পিরোজপুরে নিজেস্ব ব্র্যান্ডের ফ্যাশন হাউজ পিনাকেল এর যাত্রা শুরু হয়েছে। রবিবার বিকেলে পিরোজপুর শহরের টাউনক্লাব সড়কে পিনাকেল ফ্যাশন হাউজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা উদীচীর সভাপতি এডভোকেট এম এ মান্নান, কর্ণেল জিয়াউল হাসান, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী, জেলা পরিষদ সদস্য সুলতান মাহামুদ খান, পিরোজপুর পৌরসভার কাউন্সিলর সাদউল্লাহ লিটন, পিনাকেল ফ্যাশনের চেয়ারম্যান বায়জীদ ইসলাম, ম্যানেজিং পার্টনার এস এম সিপার ও ফিরোজ মাহমুদ। উল্লেখ্য, পিরোজপুর শহরে এই প্রথম নিজেস্ব ব্র্যান্ডের কোন ফ্যাশন হাউজ যাত্রা শুরু করলো।


ইন্দুরকানী গাঁজাসহ দু’জন গ্রেফতার

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানী গাঁজা সহ দু’জন গ্রেফতার মোবাইল কোর্টে জরিমানা। রবিবার রাতে ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বলেশ্বর নদের শেখ ফজলুল হক মনি সেতুর নিচ থেকে গাঁজা সহ চাড়াখালী গ্রামের কুদ্দুছ আকনের ছেলে হাফিজুল আকন (৩০) ও মোবারক সিকদারের ছেলে রাহাত সিকদার (১৬)কে গ্রেফতার করে। পরে সোমবার আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের ম্যাজিস্ট্রেট ও ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মোহাম্মদ জামাল হোসেন শুনানি শেষে তাদেরকে প্রত্যেককে দু’হাজার টাকা করে জরিমানা করেন।


শোক সংবাদ

মোস্তফা হাওলাদার

ইন্দুরকানী উপজেলার চাড়াখালী গ্রামের বাসিন্দা সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মোঃ মোস্তফা হাওলাদার (৬৫) দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার রাতে পিরোজপুরের বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। সোমবার দুপুরে ইন্দুরকানী এম. ইউ মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার নিজ গ্রাম চাড়াখালীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী গভীর শোক প্রকাশ করেছেন। – ইন্দুরকানী প্রতিনিধি।


শীতের শুটকি মৌসুমে মাছ ধরতে সুন্দরবনের দুবলার চরে যেতে পাইকগাছার জেলে পল্লীতে ব্যাপক প্রস্তুতি

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা : শীত মৌসুমে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার জন্য পাইকগাছার জেলে পল্লী গুলোতে ব্যাপক প্রস্তুতি চলছে। নতুন নৌকা ও ট্রলার তৈরি এবং পুরাতন নৌকা মেরামত, জাল বুনা ও জাল শুকানোর ধুম পড়েছে। জেলে পল্লীর নারী-পুরুষরা সুন্দরবনের দুবলার চরে যাওয়ার জন্য কর্মব্যস্ত দিন কাঁটাচ্ছে। সুন্দরবন ও সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতির মধ্য বিরাজ করছে সারা বছরের জীবিকা অর্জনের খুঁশির আমেজ। পাইকগাছা উপজেলার বোয়ালিয়া, হিতামপুর, মাহমুদকাটী, নোয়াকাটি, কপিলমুনি, কাটিপাড়া, রাড়–লী, শাহাপাড়া, বাঁকাসহ বিভিন্ন গ্রামের জেলে পল্লীর প্রায় ২৫০ শত নৌকা বা ট্রলার সমুদ্রে মাছ ধরতে নিয়ে যাওয়ার জন্য ব্যাপকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial