প্রধান সূচি

বাগেরহাটে দূর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে দূর্গা পূজা উপলক্ষে আইনশৃংখলা পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিত করতে মতবিনিময় করেছে পুলিশ সুপার। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় পুলিশ সুপারের কার্যালয়ে বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, মন্ডপের নিরাপত্তার বিষয় বিবেচনা করে জেলার মন্ডপগুলোকে অধিক গুরুত্বপূর্ন, গুরুত্বপূর্ণ ও সাধারণ এ তিন শ্রেনিতে ভাগ করা হয়েছে। এ বছর নয় উপজেলায় ৬০৮টি মন্ডপের মধ্যে ১৭৬টি অধিক গুরুত্বপূর্ণ, ১৯৩টি গুরুত্বপূর্ণ, ২৩৯টি সাধরন। আর মন্ডপ গুলোর সার্বিক নিরাপত্তায় বিভিন্ন পদ মর্যাদার ৭০৫৭ জন  পুলিশ ও আনসার সার্বক্ষনিক নিয়োজিত থাকবেন। প্রতি দুই ইউনিয়নে পুলিশের একটি করে ভ্রাম্যমান টিম থাকবে। মন্দির গুলোর সভাপতি ও সম্পাদকের মোবাইল নম্বর থাকবে আমাদের কাছে। জেলা পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ ও ভ্রাম্যমান টিমের মোবাইল নম্বর প্রিন্ট করে প্রত্যেক মন্দিরে লাগিয়ে দেয়া হবে।

মতবিনিময় সভায় সিনিয়র সহকারি পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহাদাত হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাতাব উদ্দিন, ট্রাফিক পরিদর্শক আশরাফুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক তালুকদার এ বাকিসহ বাগেরহাট কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial