প্রধান সূচি

পাইকগাছায় ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে সরল বাজার বিক্রয় কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরুণ বালা।

উল্লেখ্য, খাদ্য অধিদপ্তরের উদ্যোগে পৌর বাজার, বাসষ্ট্যান্ড কালিবাড়ী ও সরল বাজার সহ ৩টি বিক্রয় কেন্দ্রে শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন ৩০ টাকা কেজি দরের এ চাউল বিক্রয় করা হবে। প্রতিদিন ডিলারদের কাছ থেকে ১জন ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন। খোলা বাজারে এ চাল বিক্রির মাধ্যমে বাজারের সব ধরণের চালের দাম কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাদ্য বিভাগের কর্মকর্তাগণ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial