প্রধান সূচি

কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে এমপি-মেয়রের দ্বন্দ্ব নিরসন!

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএমএ আউয়াল পরিবারের মধ্যে তার ভাইদের সাথে চলমান বিরোধ মিটিয়ে দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা।

জেলা আওয়ামী লীগে বর্ধিত সভা উপলক্ষে পিরোজপুরে আগত কেন্দ্রীয় নেতাদের সাথে এমপি আউয়াল এবং তার ভাই পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের এক রুদ্ধধার বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে পিরোজপুর সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার আগে এ বৈঠক হয়।

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার জানান, দলের কেন্দ্রীয় নেতা আবুল হাসনাত আবদুল্লাহ এমপি এবং কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের সাথে  তার ভাই পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের বিরোধ মিটিয়ে দেন।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ একেএমএ আউয়ালের সাথে তার ভাই জেলা কমিটির সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমানের বিরোধ দেখা দেয়। এসময় জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদারসহ দলের বেশিরভাগ নেতা হাবিবুর রহমান মালেকের পক্ষ নেন।

২০১৬ সালের সেপ্টেম্বরে জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর জেলার সভাপতি ও পিরোজপুর-১ আসনের এমপি একেএমএ আউয়ালকে ছাড়াই তিনটি সভা করে জেলা কমিটি। দলীয় কর্মসূচিগুলো সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার ও সহ-সভাতি হাবিবুর রহমান মালেকের নেতৃত্বে পালিত হয়ে আসছিল। এমপি আউয়াল ও তার ভাই পৌর মেয়র মালেকের মধ্যেকার বিরোধকে কেন্দ্র করে পিরোজপুর জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনগুলোর নেতা-কর্মীরাও দ্বিধা-বিভক্ত হয়ে পড়ে। দলের মধ্যেকার এ বিরোধকে মিঠানোর লক্ষেই মুলত শুক্রবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার আহবান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial