Friday, September 22nd, 2017
দলের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
… আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ষ্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের কেন্দ্রীয় স্থায়ী কমিটির নির্বাহী সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ অন্যতম বৃহৎ একটি দল। দলের নেতা-কর্মীদের মধ্যে কিছু দ্বিধা-দ্বন্দ্ব থাকতে পারে। তবে এটা সাময়িক। দলের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পিরোজপুর সার্কিট হাউস মিলনায়তনে শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য একেএমএ আউয়ালের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন
কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে এমপি-মেয়রের দ্বন্দ্ব নিরসন!
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএমএ আউয়াল পরিবারের মধ্যে তার ভাইদের সাথে চলমান বিরোধ মিটিয়ে দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। জেলা আওয়ামী লীগে বর্ধিত সভা উপলক্ষে পিরোজপুরে আগত কেন্দ্রীয় নেতাদের সাথে এমপি আউয়াল এবং তার ভাই পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের এক রুদ্ধধার বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে পিরোজপুর সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার আগে এ বৈঠক হয়। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার জানান, দলের কেন্দ্রীয় নেতা আবুল হাসনাত আবদুল্লাহ এমপি এবং কৃষিবিদ আফম বাহাউদ্দিনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ৪৮৮টি পূজা মন্দির; মন্ডবে ২৪ মে.টন সরকারি আতপচাল
শংকর জীৎ সমদ্দার : হিন্দু ধমালম্বীদের বছরের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আর মাত্র ৩দির বাকি। আর এতে পিরোজপুর জেলার ৪৮৮টি মন্দির/ মন্ডবে সরকারি ভাবে ২৪ মে.টন আতপ চাল বরাদ্ধা দিয়েছে সরকার। তবে আতপ চালের ক্রেতা না থাকায় এবং সিদ্ধ চালের ক্রেতারা নানা অজুহাতে ওই চাল না কেনার ভান করে আছে। তবে প্রশাসনের পক্ষ থেকে চাপ থাকায় ক্রেতার সিন্ডিকেট করে চালের দাম কম বলায় অনউৎসাহীত এসব পূজা আয়োজক কমিটির লোকজন। জেলায় দূর্গা পূজা ও জগদ্ধাত্রী মিলিয়ে ৪৮৮টি মন্ডবের জন্য সরকারি বরাদ্ধকৃত চালের মধ্যে পিরোজপুর সদরে ৬৩টি মন্দিরের জন্য ৩১.৫০০ মে.টন, নাজিপুরে ১১৪টিবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা হত্যা-নির্যাতনের প্রতিবাদে নাজিরপুরে মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার : মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, নির্যাতন ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে নাজিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামায শেষে উপজেলার শাঁখারীকাঠি ইউনিয়নের ভাইজোড়া এলাকায় নাজিরপুর-পাটগাতি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শতাধিক মুসল্লি অংশ নেয় এ মানববন্ধনে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, শাঁখারীকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন সজল, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের প্রফেসর রেজাউল করিম প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। পরে মিয়ানমারের প্রধানমন্ত্রী অং সাং সূচির কুশপুত্তলিকা দাহ করা হয়।
মঠবাড়িয়ায় ফোনালাপের পর স্কুল ছাত্রীর আত্মহত্যা
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া থানা পুলিশ শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাফসা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে। নিহত হাফসা উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের বীমাকর্মী আনোয়ার হোসেন খোকন আকনের মেয়ে। সে পৌর শহরের হাতেম আলী বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাফসার জন্মের ৬ মাস পরে তার বাবার সাথে মা তাসলিমা বেগমের ছাড়াছাড়ি হয়। এরপর মায়ের দ্বিতীয় বিয়ের পর ব্যবসায়ী নুরুল হকের সাথে পৌর এলাকার হাসপাতাল সংলগ্ন ভাড়াবাসায় ওই স্কুল ছাত্রী বসবাস করতো। শুক্রবার স্কুল বন্ধ থাকায় পাকের ঘরে বসেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রলি মালিক নিহত
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া ডৌয়াতলা সড়কে বাইশকুড়া নামক স্থানে শুক্রবার বিকেলে ইট বোঝাই ট্রলি উল্টে চাপা পড়ে কবির হাওলাদার (৪০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় ট্রলি চালক পালিয়ে যায়। মঠবাড়িয়া থানা পুলিশ শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। তিন সন্তানের জনক নিহত কবির হাওলাদার পার্শ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা গ্রামের কুদ্দুছ হাওলাদারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শুক্রবার বিকেলে রামনা এমএমবি ব্রিকস থেকে ইট বোঝাই করে মঠবাড়িয়া আসছিল। এসময় বাইশকুড়া নামক এলাকায় আলম চৌকিদার বাড়ির সন্নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে চাপা পড়েবিস্তারিত পড়ুন
বাগেরহাটে রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবীতে গণমিছিল ও সমাবেশ
বাগেরহাট প্রতিনিধি : রোহিঙ্গাদের অমানবিক নির্যাতন, ধর্ষন, হত্যার প্রতিবাদে বাগেরহাটে তৌহিদি জনতার ব্যানারে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাগেরহাট শহরের নূর মসজিদ মোড় এলাকা থেকে গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশ গ্রহনকারীরা অং সান সুচির কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য দেন তৌহিদি জনতার আহবায়ক মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী, সদস্য সচিব মুফতি রফিকুল ইসলাম, মাওলানা আবুল কালাম, মাওলানা আবুল কাশেম, হাফেজ শহিদুল্লাহ প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শক্ত অবস্থানে থেকে বিশ^ নেতাদের সহযোগিতাবিস্তারিত পড়ুন
