প্রধান সূচি

পাইকগাছায় টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও নৈশ প্রহরী নিয়োগ পরীক্ষা সম্পন্ন

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছার টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও নৈশ প্রহরী নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় সহকারী প্রধান শিক্ষক পদে ৪ জন ও নৈশ প্রহরী পদে ৭ প্রার্থী অংশগ্রহণ করেন।

নিয়োগ পরীক্ষায় উপস্থিত ছিলেন, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, নারায়ণ চন্দ্র শিকারী, প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ আলী মোড়ল, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ।

উপস্থিত নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক তাৎক্ষনিক প্রশ্নপত্র তৈরী করার মাধ্যমে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial