Thursday, September 21st, 2017
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা মহিলা পরিষদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা মহিলা পরিষদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন-অহিংস বাংলাদেশ গড়ে তুলুন এই স্লোগান সামনে রেখে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাতোয়ারা বেগম টুুলি, সাধারণ সম্পাদক ও বিভাগীয় সংগঠক সালমা রহমান হ্যাপী, পাঠাগার সম্পাদক মোসাম্মদ মাকুল খানম, অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, প্রেসক্লাব সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, শিক্ষক প্রতিনিধি সালেহ উদ্দিন সেলিম, গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, সুপ্র সম্পাদক মাইনুল আহসান মুন্না, মহিলা পরিষদের প্যানেল আইনজীবী এ্যাডভোকেটবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ ভাবে উদ্যাপনের লক্ষ্যে পিরোজপুরে বৃহস্পতিবার বিকেলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। এসময় পিরোজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণসহ বিভিন্ন শ্রেনী ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় উপস্থিত সকলে সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় যে, আগামী ২৮ অক্টোবর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে একটি বিশাল র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হবে। এদিন সকালে কেন্দ্রীয় শহীদবিস্তারিত পড়ুন
ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম এর ট্রানজিশন বিষয়ক পরিকল্পনা কর্মশালা
স্টাফ রিপোর্টার : শিশু কল্যান নিশ্চিত করি, সুখি সমৃদ্ধ দেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এডিপি শাখার আয়োজনে স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম এর ট্রানজিশন বিষয়ক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় ডাক দিয়া যাই এর প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ ফারুক আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোঃ ইদ্রিস মিঞা, ই,পি,আই মেডিকেল টেকনোলজিস্ট মোঃ জাহাঙ্গীর হোসেন, নার্সিং ইনস্টিটিউটের ইনস্টেকটর মিনতি রানী মৈত্র, ইউনিসেফের নিউট্রিশন কনসালট্যান্ট মোঃ আরিফ হোসেন, মেরী স্টোপস্রেবিস্তারিত পড়ুন
কাউখালীতে ৩৬ পূজামন্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
কাউখালী প্রতিনিধি : কাউখালীতে এ বছর ৩৬টি পূজামন্ডপে উদযাপন করা হবে শারদীয় দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে সামনে রেখে মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কাউখালীর বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখা গেছে, ইতিমধ্যেই শেষ হয়ে গেছে প্রতিমা তৈরির কাজ। বাকি রয়েছে প্রতিমার সাজসজ্জা। উপজেলার আমরাজুড়ি এলাকায় একটি পূজামন্ডপে গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরি করে তাতে সাদা রং দেওয়া হয়েছে। এরপর রং তুলির আঁচড়ে প্রতিমাকে তার নিজ রূপ দেওয়ার কাজ করা হবে। এরপর পোশাক পরিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ সঞ্জিত কুমারবিস্তারিত পড়ুন
মিথ্যা মামলা দিয়ে বিধবা পরিবারকে জেলে পাঠিয়ে
কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ
মঠবাড়িয়া প্রতিনিধি : প্রভাবশালী একটি মহল গাছ কাঁটার মিথ্যা মামলা দিয়ে সু-কৌশলে মঠবাড়িয়া পৌর শহরের অসহায় বিধবা বৃদ্ধা মা ও তার ছেলেকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। আদালত থেকে জামিন নেয়ার পর বৃহস্পতিবার সকালে বিধবার মেয়ে কামরুন্নাহার বেগম মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এসময় বিধবার পরিবার হাজতে থাকার সুযোগে তালাবদ্ধ ঘরের গ্রিল কেঁটে জমির মূল্যবান কাগজপত্রসহ মালামাল লুটেরও অভিযোগ পাওয়া যায়। সংবাদ সম্মেলনে কামরুন্নাহার লিখিত বক্তব্যে বলেন, তার পিতা হাজী আব্দুল খালেক প্রায় ত্রিশ বছর আগে সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় মারা যায়।বিস্তারিত পড়ুন
রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে মঠবাড়িয়ার তুষখালীতে মানববন্ধন
মঠবাড়িয়া প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যার প্রতিবাদে জমইয়াতে হিযবুল্লাহর উদ্যোগে মঠবাড়িয়ার তুষখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মানববন্ধনে ইমাম সমিতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তুষখালী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগন অংশ গ্রহণ করেন। পরে তুষখালী রিক্সা স্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমীন, যুব হিযবুল্লাহ জেলা শাখার সভাপতি কাজী ওবাইদুল্লাহ, শ ম নজরুল ইসলাম, মিয়া মোঃ ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ কবির হোসাইন, মাওলানা মনির হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন,বিস্তারিত পড়ুন
মিজানুর রহমান মিলটন
এমন সন্তান চাই না
সম্মান, যশ, প্রতিপত্তি সব পেয়ে আমরা সুখি নই, সবাই বড় বেশি অসুস্থ। আমাদের এ অসুস্থতা মনে। তাই সামাজিকভাবে আমরা যতটুকু এগোচ্ছি তার চেয়ে মনের দিক দিয়ে ক্রমশ কয়েকগুণ পিছিয়ে যাচ্ছি। মন-মানসিকতার এহেন পশ্চাদগামিতায় বর্তমান সময়ে মানবিক মূল্যবোধের অভাব প্রকট হয়ে উঠছে। সমাজ বিজ্ঞানীদের গবেষণা এটা প্রমাণ করেছে যে, আধুনিক শিক্ষাদীক্ষা মানুষের জ্ঞানবুদ্ধি বিকশিত করছে কিন্তু সামাজিক অবক্ষয়রোধে যে মূল্যবোধের প্রয়োজন তার অভাব পরিলক্ষিত হচ্ছে সর্বত্র। শিক্ষা মানুষকে প্রজ্ঞাবান করলেও বিবেকবান করতে পারছে না অনেকাংশে। ফলে কখনো কখনো আমরা এমন আচরণ করি যা আমাদের সমস্ত জ্ঞান-গরিমাকে সমাজের চোখে বড় বেমানান করেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ার বকসির ঘটিচোরায় দুর্গা পূজা সুষ্ঠভাবে সম্পন্ন করতে বিট পুলিশিং সভা
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ার বকসির ঘটিচোরায় বিট পুলিশিং কার্যক্রম, শারদীয় দুর্গা পূজা সুষ্ঠভাবে সম্পন্ন করতে ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বকসির ঘটিচোরা ১১৭নং আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম। ৫নং মঠবাড়িয়া সদর ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার এসআই ওসমান গণি, ৫নং মঠবাড়িয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আ. করিম মোল্লা, ইউপি সদস্য আবুল কালাম, স্থানীয় বাসিন্দা কবির শরীফ, মতি শরীফ, জসিম মৃধা, লিটন মৃধা, লাল মিয়া প্রমুখ।
পাইকগাছায় টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও নৈশ প্রহরী নিয়োগ পরীক্ষা সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও নৈশ প্রহরী নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় সহকারী প্রধান শিক্ষক পদে ৪ জন ও নৈশ প্রহরী পদে ৭ প্রার্থী অংশগ্রহণ করেন। নিয়োগ পরীক্ষায় উপস্থিত ছিলেন, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম,বিস্তারিত পড়ুন
পাইকগাছার রাড়ুলী ইউনিয়ন তাঁতী লীগের কমিটি গঠন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আজগার আলী সরদারকে আহবায়ক ও মোঃ হানিফ মোড়লকে ১নং যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট রাড়–লী ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর হোসেন মিস্ত্রী, দিবাকর দত্ত, সদস্য পঞ্চানন চক্রবর্তী, রফি সরদার, সুজিত কুমার দাশ, টিপু সরদার, মান্নান গাজী, সেলিম মোড়ল, রামপ্রসাদ হরি, কুদ্দুস মোড়ল, মিলন বিশ্বাস, মহব্বত আলী মোড়ল, শফিকুল জোয়াদ্দার, কৌশিক দেবনাথ, শুভ দেবনাথ, অজিত সরদার, সিঞ্চন দাশ, কবির মোড়ল ও দেবাশীষ দেবনাথ। গত বুধবার নবগঠিত কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা তাঁতীলীগের আহবায়ক দেবব্রত রায়, যুগ্ম আহবায়ক জীবন সরদার ওবিস্তারিত পড়ুন
