প্রধান সূচি

মঠবাড়িয়ায় পোনা মাছ অবমুক্ত

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়ায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোণা অবমুক্ত করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।

পরে উপজেলার ৬৬টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial