Monday, September 18th, 2017
খোলা বাজারে ভিয়েতনামের আতপ চাল ॥ কিনতে অনীহা ক্রেতাদের
ষ্টাফ রিপোর্টার : খোলা বাজারে ৩০ টাকা দরের চাল পিরোজপুর জেলা শহরের ক্রেতারা কিনতে অনীহা দেখাচ্ছে। ডিলারদের কাছে খাদ্য বিভাগ ভিয়েতনাম থেকে আমদানীকৃত আতপ চাল সরবরাহ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে প্রথম দিনে বিভিন্ন দোকানে সরেজমিনে গিয়ে দেখা গেছে। পিরোজপুরে পাঁচ জন ওএমএস ডিলারকে দৈনিক ১০০০ কেজি করে মোট ৫০০০ কেজি আতপ চাল পাঁচ জন ডিলারকে বরাদ্দ দেয়া হয়। প্রত্যেক ডিলার একসাথে পরপর দুই দিন বিক্রির জন্য ২০০০ কেজি করে আতপ চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন। গতকাল সোমবার সারাদিন ধরে মাত্র ৩৫৫ কেজি চাল বিক্রি করেন পৌর এলাকারবিস্তারিত পড়ুন
জেলা পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় শহরের কাঁচাবাজার এলাকায় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ বিট পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সকলকে বিট পুলিশের মোবাইল নম্বর সরবরাহ করেন। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সদর থানার এস.আই মোঃ ফারুক হোসেন, হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস পিরোজপুর এর সমন্বয়ক নুরু উদ্দিন, ব্যবসায়ী ও সংস্কৃতিক সংগঠন সোনালী স্বপ্ন’র সভাপতি মাহফুজুর রহমান, ব্যবসায়ী মৃত্যুঞ্জয় মাঝী, জসিম উদ্দিন লাল প্রমুখ। সভায় বক্তারা বিট পুলিশের কার্যক্রম শুরু করায় জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং পুলিশবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭৮ হাজার টাকা জরিমানা
ষ্টাফ রিপোর্টার : জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে র্যাব-৮ সোমবার পিরোজপুর শহরের বিভিন্ন প্যাথলজি, মিষ্টি ও বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ, সঞ্জিব কুমার দাস, র্যাব-৮ এর এডি মোঃ হাফিজ উদ্দিন, ডিএডি মোঃ আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
জেলার ৪৮৭টি মন্ডপে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে
শংকর জিৎ সমাদ্দার : পিরোজপুর জেলার ৭টি উপজেলা ও ৪টি পৌরসভায় এ বছর ৪৮৭টি মন্দির ও পূজা মন্ডপে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। বর্তমানে পুজা মন্ডপ ও মন্দিরগুলোতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। মৃৎ শিল্পীরা ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরির শেষ মুহুর্তে রঙ এর কাজে। নির্ঘূম রাত কাটাচ্ছে শিল্পীরা। সরেজমিনে ঘুরে দেখা গেছে মৃৎ শিল্পীরা তাদের নিখুঁত নৈপুন্যতার মধ্য দিয়ে দেবী দূর্গাকে নান্দনিক করতে সর্বাত্মকভাবে চেষ্টার কোন ত্রুটি করছেনা। প্রতি বছরের মত এ বছরও হিন্দুধর্মাবলম্বীদের বছরের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পিরোজপুরে ৪৮৭ মন্ডপে একদিকে চলছে প্রতিমাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ৮৬ মন্ডপে চলছে দুর্গা পূজার প্রস্তুতি ॥ ২৫টি ঝুঁকিপূর্ণ!
এস.এম. আকাশ : সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহালয়ার মধ্য দিয়ে নৌকায় চড়ে দেবী দুর্গার আগমন ঘটবে মর্তলোকে। অহিংসা, পাপ ও অধর্মকে ধ্বংস করতেই দেবীর এ আগমন। বিজয়া দশমীর দিনে ঘোড়ায় চড়ে দেবী দুর্গা মর্তলোক ছেড়ে ফিরে যাবেন স্বর্গলোকে। পাঁচ দিনের এ উৎসবকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন মঠবাড়িয়ায় মৃৎশিল্পীরা। এবার উপজেলায় ছোট-বড় ৮৬টি মন্ডপে তৈরি হচ্ছে প্রতিমা। সব কিছু প্রায় শেষ পর্যায়ে, এখন চলছে রং-তুলির আঁচড়ে দেবীকে সাজ সজ্জায় কাজ। আগামী ২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠী পুজা থেকে মন্ডপে মন্ডপে বেজে উঠবে ঢাক-ঢোল আর কাঁসের শব্দ। শংখ ধ্বনিতেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে সবজি ও ফল বাজারজাত বিষয়ক সেমিনার
বাগেরহাট প্রতিনিধি : আগামী দুই বছরে দেশের দক্ষিণ-পশ্চিশাঞ্চল ও দক্ষিণ উপকূলীয় অঞ্চলের ১০ জেলার ২৪টি উপজেলার ৫২ হাজার কৃষাণীকে প্রশিক্ষণের মধ্যমে নতুন প্রযুক্তি বা অনুশীলন ব্যবহারে দক্ষ করে গড়ে তোলা হবে। ফলে ৯ হাজার হেক্টর সবজি ও ফলের এলাকা উন্নত প্রযুক্তি বা ব্যবস্থাপনার অধিনে আসবে। এতে ফসলের ভিত্তিতে প্রতি হেক্টরে ফলন ১ থেকে ১৭ মেট্রিক টন পর্যন্ত বৃদ্ধি পাবে। যার কারনে নির্ধারিত কৃষাণীদের সবজি ও ফলের উৎপাদন সাড়ে ৩৫ হাজার মেট্রিক টন বৃদ্ধি পাবে। যা বর্তমান আয়ের থেকে ৯.৫ মিলিয়ন মার্কিন ডলার বেশি। “সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ” প্রকল্পের আওতায় বাগেরহাটেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়া কেএম লতিফ ইনষ্টিটিউশন জাতীয় করণের দাবীতে লাগাতার আন্দোলনের হুমকি
মঠবাড়িয়া প্রতিনিধি : দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কেএম লতিফ ইনষ্টিটিউশন জাতীয় করণের দাবীতে লাগাতার আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন প্রাক্তন শিক্ষাথীরা। রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তবে একথা জানান শিক্ষার্থীরা। প্রাক্তন ছাত্র প্রভাষক জুলহাস শাহীন লিখিত বক্তব্যে বলেন, মঠবাড়িয়া উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে ১৫.৮৪ একর জমির উপর ১৯২৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ সালে এটি কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ী স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি ইতিমধ্যে মডেল প্রকল্পভুক্ত হয়েছে। বর্তমান সরকারের জাতীয়করণের নীতিমালার আওতায় প্রতিষ্ঠানটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে একাধিক প্রস্তাবনা সরকারের কাছে পৌঁছেছে। জাতীয়করণের জন্য সকল নিয়মনীতি থাকা সত্ত্বেওবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় পোনা মাছ অবমুক্ত
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোণা অবমুক্ত করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিন আল আজাদ প্রমুখ। পরে উপজেলার ৬৬টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
স্বরূপকাঠীতে সরকারি জমি ভাগ বাটোয়ারা || লাখ লাখ টাকা লেনদেনের গুঞ্জন
স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলা সদরের প্রানকেন্দ্র জগন্নাথকাঠি বন্দরের প্রায় কোটি টাকা মুল্যের সরকারি জমি প্রশাসনের যোগসাজশে গোপনে ভাগ বাটোয়ারা করে নিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। জগন্নাথকাঠি বন্দর প¦ার্শবর্তী শীতলার খালের ডুবো চরের আট শতাংশ জমি ১৬ জন ব্যক্তির নামে ভিটি (দোকান) হিসেবে বন্দোবস্তের প্রস্তাব জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে ওই ভিটি বরাদ্ধের ফাইল অত্যন্ত গোপনে স্বাক্ষর করেন সহকারী কমিশনার (ভুমি) বশির আহমেদ। এরপর গত ৬ সেপ্টেম্বর তিনি তড়িগড়ি করে এখান থেকে রিলিজ হয়ে উচ্চতর প্রশিক্ষনে বৃটেন চলে যান। এছাড়াও সহকারী কমিশনারের বিরুদ্ধে ভুমি নীতিমালা উপেক্ষাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে সামুদ্রিক প্রাণী প্রদর্শনী
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে দুই দিনব্যাপী সাগরের প্রাণী বিষয়ক শিক্ষামূলক প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার সকালে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি (ডব্লিউসিএস) এর আয়োজনে বাগেরহাট লেডিস ক্লাবে এ প্রদর্শনী শুরু হয়। মঙ্গলবার দুপুরে এ প্রদর্শনী শেষ হবে। প্রদর্শনীতে প্রায় অর্ধশতাধিক সামুদ্রিক প্রাণীর ছবি, প্রতিকৃতি, মমি, বিভিন্ন মডেল ও শিক্ষামূলক উপকরণের প্রদর্শন করা হবে। এরমধ্যে বাংলাদেশের তিমি, ডলফিন, হাঙ্গর, শাপলাপাতা মাছ ও সামুদ্রিক কচ্ছপ অন্যতম। প্রদর্শনীতে সকাল থেকেই সাধারণ মানুষ ও শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। এদিকে, সোমবার সকালে ডব্লিউসিএস এর আয়োজনে লেডিস ক্লাবে স্থানীয় জেলেদের নিয়ে “বাংলাদেশের ইলিশ ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন
