রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
মঠবাড়িয়া প্রতিনিধি :
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা, গণধর্ষণ, লুন্ঠন, বাড়ি-ঘরে অগ্নি সংযোগ ও দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে জেলার মঠবাড়িয়ায় রবিবার আসর নামাজবাদ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর ভবন সম্মুখ সড়কে জমইয়াতে হিযবুল্লাহের ব্যানারে শত শত মুসল্লী ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়।
শেষে বিক্ষোভ সমাবেশে জমইয়াতুল হিযবুল্লাহের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু সালেহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ছিদ্দিকুর রহমান, মমিনিয়া মাদ্রাসার সুপার মাওলানা ওহিদুজ্জামান শাহ জাহান, দক্ষিণ বন্দর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শাহ জালাল, জমইয়াতে হিজবুল্লাহ নেতা মাওলানা আব্দুল ওহাব, মাওলানা আবু তৈয়ব জেহাদী, জেলা যুব হিযবুল্লাহ’র সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ, মনির হোসেন, সদর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, সাবেক ছাত্র নেতা হারুনÑঅর-রশিদ খান প্রমুখ।
সমাবেশে বক্তারা ওং সাং সুচির নোবেল পুরস্কার বাতিলের দাবী জানিয়ে তার কুশপুত্তলিকায় অগ্নি সংযোগ করেন।
