দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে
স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে সনাকের সমন্বয় সভা
স্টাফ রিপোর্টার :
জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য- দুর্নীতি রুখবেই প্রতিপাদ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় গণমাধ্যম কর্মীগণের সাথে সনাক এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পিরোজপুর সনাক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
টিআইবি’র এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় সমন্বয় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু।
সমন্বয় সভায় টিআইবি’র বিভিন্ন দিকতুলে ধরে আলোচনা করেন প্রেসক্লাবের সাধারণ সমাপাদক ফসিউল ইসলাম বাচ্চু, ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি জিয়াউল আহসান, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি এ.কে আজাদ, মোহনা টিভি’র জেলা প্রতিনিধি এইচ. এম জুয়েল, সাংবাদিক মোঃ ওয়াহিদ হাসান বাবু প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন আমাদের সময়’র জেলা প্রতিনিধি এবিএম খালিদ আবু, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি হাসান মামুন, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি মোঃ মাহামুদুর রহমান মাসুদ, জেলা প্রতিনিধি চ্যানেল ৭১অভিজিৎ মন্ডল,; মোঃ শফিকুল আজম, গাজী নাসিরউদ্দীন সেলিম, শফিকুল ইসলাম জয়, অভিজিৎ রাহুল ব্যাপারী, রুকাইয়া আক্তার হ্যাপী।
আলোচকগণ বলেন, সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনে আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবন নীতি ও নৈতিকতার সাথে পরিচালনা করতে হবে। সমাজের সকল স্তরের মানুষকে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য টিআইবি কাজ করছে। যেখানে অনেক মানুষ যুক্ত হবে আবার কেউ যুক্ত হবে না। তবে দুর্নীতিবিরোধী কার্যক্রমকে এগিয়ে নিতে হলে সাংবাদিকগণকেই বড় ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যসহ কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন সনাক সদস্য জনাব মোঃ শাহ আলম শেখ। সনাকের দুর্নীতিবিরোধী প্রয়াস এবং সাংবাদিকদের সম্পৃক্ততা ও সক্ষমতা বৃদ্ধি, নারীদের জন্য প্রযোজ্য সেবাসমূহের স্বচ্ছতা নিশ্চিত কল্পে গণমাধ্যমের প্রতি প্রত্যাশা, সনাক ও টিআইবি’র প্রতি গণমাধ্যমের প্রত্যাশা ও সুপারিশ, দুর্নীতিবিরোধী আন্দোলনকে শক্তিশালীকরণের লক্ষ্যে সনাক, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও গণমাধ্যমের করণীয় বিষয়ক মুক্ত আলোচনা করা হয়। সনাক ও টিআইবি এর কার্যক্রমের অগ্রগতি, ফলাফল, সেবা সমূহের তালিকা প্রদর্শন, স্বচ্ছতা-জবাবদিহিতা, অন্যান্য প্রতিষ্ঠানে কর্মসূচী সম্প্রসারণ, সনাক এর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সনাক এর গঠনসহ বিভিন্ন বিষয় সমন্বয় সভায় উপস্থাপনের উত্তর প্রদান করেন সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান, সদস্য রমা রাণী সাহা, খায়জুরান দিরোজ ও মাতোয়ারা বেগম।
উক্ত মতবিনিময় সভায় সাংবাদিক, সনাক, স্বজন, ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস সদস্যগণ অংশগ্রহণ করেন। ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যরা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সার্বিক দায়িত্ব পালন করেন।
