Monday, September 11th, 2017
জঙ্গিবাদ ও মাদকের অভিশাপ বন্ধ করতে নাগরিক সচেতনতা বাড়াতে হবে …. ডিআইজি মোঃ শফিকুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার : বরিশালের নবাগত ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশে বর্তমানে জঙ্গিবাদ ও মাদকের অভিশাপ যেভাবে বৃদ্ধি পেয়েছে তা শুধু আইন প্রয়োগ করে বন্ধ করা যাবে না। এই জন্য নাগরিক সচেতনতা বাড়াতে হবে। সন্তানরা যাতে এই দুই আগ্রাসন থেকে মুক্ত থাকে তার জন্য অভিভাবকদের বিশেষ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, বরিশাল বিভাগে পুলিশের নিয়মিত কাজের সাথে আমরা তথ্য অভিযোগ বক্স ও বিট পুলিশিং চালু করেছি। যা অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখবে। জেলা পুলিশের উদ্যোগে গতকাল সোমবার পিরোজপুরে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পিরোজপুরেরবিস্তারিত পড়ুন
দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে
স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে সনাকের সমন্বয় সভা
স্টাফ রিপোর্টার : জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য- দুর্নীতি রুখবেই প্রতিপাদ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় গণমাধ্যম কর্মীগণের সাথে সনাক এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পিরোজপুর সনাক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। টিআইবি’র এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় সমন্বয় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু। সমন্বয় সভায় টিআইবি’র বিভিন্ন দিকতুলে ধরে আলোচনা করেন প্রেসক্লাবের সাধারণ সমাপাদক ফসিউল ইসলাম বাচ্চু, ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি জিয়াউল আহসান, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি এ.কে আজাদ, মোহনা টিভি’র জেলা প্রতিনিধি এইচ. এমবিস্তারিত পড়ুন
প্রাকৃতিক দূর্যোগ থেকে প্রান ও প্রকৃতি রক্ষা করবে তাল নারিকেল
স্টাফ রিপোর্টার : প্রাকৃতিক দূর্যোগ থেকে প্রান ও প্রকৃতিকে রক্ষা করবে তাল নারিকেল গাছ। বজ্রপাত, ঘূর্নীঝড়সহ এ ধরনের প্রানঘাতি প্রাকৃতিক দূর্যোগে উপকুলীয় এলাকায় তাল ও নারিকেল প্রকৃতির বিরূপতা সামনে বাধা হয়ে রক্ষা করবে প্রান ও সম্পদ। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলার লক্ষে উপকুলীয় পাঁচ জেলায় বনায়ন শীর্ষক প্রকল্পের আওতায় চলছে নারিকেল চারা ও তাল বীজ রোপন কার্যক্রম। জানা যায়, জলবায়ুর বিরূপ প্রভাবের কারনে প্রায় প্রতিবছরই উপকুলীয় জেলাগুলোতে নানা দুর্যোগে প্রান ও সম্পদহানীর ঘটনা ঘটে। প্রাকৃতিক এ সব দুর্যোগ মোকাবেলায় এ দেশে এখন পর্যন্ত কোন প্রতিরোধ ব্যবস্থা নেই। তাই সরকার বন বিভাগেরবিস্তারিত পড়ুন
রোহিঙ্গাঁ মুসলমানদের অস্তিত্ব রক্ষায় এগিয়ে আসতে ছারছীনা পীর ছাহেবের আহ্বান
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর আমীর ছারছীনার পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) এক বিবৃতিতে বিপন্ন রোহিঙ্গাঁ মুসলমানদের অস্তিত্ব রক্ষা ও তাদের নিরাপদে নিজ এলাকা আরাকানের রাখাইন এলাকায় প্রত্যাবর্তন ও বসবাসের ব্যবস্থা নিশ্চিত করার জন্য জাতিসংঘ, সকল মানবাধিকার সংস্থা, ও.আই.সিসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে পীর ছাহেব উল্লেখ করেন, আমাদের পার্শবর্তী দেশ মায়ানমারের আরাকান এলাকায় রোহিঙ্গাঁ মুসলমান জনগোষ্ঠীর ওপরে সে দেশের সরকার ও সেনাবাহিনীর সহায়তায় বৌদ্ধ ধর্মান্ধরা যে পৈশাচিক অত্যাচার, নিপীড়ন ও গণহত্যা চালাচ্ছে তা অত্যন্ত ঘৃন্য ও নজির বিহীন। বাড়িঘরে অগ্নিসংযোগ, হত্যা, লুটতরাজ, নারী শিশুবিস্তারিত পড়ুন
ভাণ্ডারিয়া জমি সংক্রান্ত বিরোধে স্কুল শিক্ষক নিহত
ভাণ্ডারিয়া প্রতিনিধি : ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারীবুনিয়া মাদার্সী গ্রামের বাসিন্দা হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা নাসীর উদ্দিন হাওলাদার (৬০) রবিবার রাতে মারা যায়। স্থানীয়সূত্রে জানাগেছে, শিক্ষক নাসীরের সাথে একই বাড়ির ছালাম হাওলাদার গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। স্থানীয় পর্যায়ে শালিস বৈঠকে ছালামগং মিমাংসায় রাজি হয়নাই। গত রবিবার পুনরায় নাসীরের সাথে আঃ ছালাম হাওলাদার গংদের বাকবিতন্ডার এক পর্যায়ে ছালামগংরা নাসীরের উপর এলোপাতারি মারপিট শুরু করে এসময় নাসীর গুরুতর আহত হলে তাকে স্বজনরা তাকে দ্রুত ভাণ্ডারিয়া হাসপাতাল, বরিশালের পর ঢাকা মেডিকেলে ভর্তি করারবিস্তারিত পড়ুন
ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষকের অকাল মৃত্যুতে দোয়া মিলাদ
ভাণ্ডারিয়া প্রতিনিধি : ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে সোমবার কলেজ মিলনায়তনে ওই কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক মোঃ মাহফুজুর রহমানের অকাল মৃত্যুতে এক আলোচনা সভা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধক্ষ্য মো আবু জাফর, সহকারী অধ্যাপক আবু হানিফ জোমাদ্দার, বিশ্বাস সাইদুর রহমান, আবুল বাসার মৃধা, মোঃ নুরুল হক, মোঃ মুরাদ হোসেন, ওসমান গনি প্রমূখ। মরহুমের রহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমীন খান। উল্লেখ্য গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা যায়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে
ইন্দুরকানীতে দলীয় নেতাকর্মিদের সংবাদ সম্মেলন
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও বিএনপি-জামায়াতের সাথে আতাঁতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে দলীয় নেতাকর্মিরা। সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে লুটপাট, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগে অর্থ বানিজ্য, বিএনপি-জামায়াত প্রীতি, ২০১৩-১৪ সালে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রাপ্ত অনুদান প্রাপ্তিতে দূর্নীতি ও স্বজনপ্রীতি এছাড়া বিএনপি জামায়াতের বিরুদ্ধে দায়েরকৃত মামলারবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালন
ইন্দুরকানী প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার ১০ কারামুক্তি দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা যুবদলের কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়। র্যালীশেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেরা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আলমগীর কবির মান্নু, যুবদলের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বালিপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খোকন শিকদার, ইন্দুরকানী ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুবদলনেতা মাকসুদুল্লাহ প্রমুখ।
কাউখালীতে মাছের পোনা অবমুক্ত
কাউখালী প্রতিনিধি : কাউখালী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুরে রাজস্ব খাতের অর্থায়নে রুই, কাতলা ও মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধবী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ২০১৭-১৮ আথিক সালে রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৫শ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
মঠবাড়িয়ায় ছেলের হাতে মা খুন
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ার ভোলমারা গ্রামে পাষন্ড ছেলের হাতে নির্মম ভাবে মা খুন হয়েছে। সোমবার ছেলে আঃ রহিম (৩০) ধারালো অস্ত্র দিয়ে মা সাজেদা বেগম (৫৫)কে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে লাশ বাড়ির সামনে পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়। থানা পুলিশ রাতেই নিহত পাঁচ সন্তানের জননী সাজেদা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত সাজেদা বেগম উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের কৃষক আঃ জব্বার খানের স্ত্রী। এলাকাবাসী ও নিহত পরিবার সূত্রে জানাযায়, সোমবার দুপুরে বাড়ির সংলগ্ন সবজি ক্ষেতে মা-ছেলের মাঝে টাকা পয়সা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলে আঃবিস্তারিত পড়ুন
