প্রধান সূচি

বাগেরহাটে এলজিইডি ঠিকাদার কল্যান সমিতির আহবায়ক কমিটি গঠন

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট এলজিইডি ঠিকাদার কল্যান সমিতির উদ্যেগে শনিবার সকালে এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে জেলা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন, ঠিকাদার সরদার ফারুক আহম্মেদ মনি, সরদার শুকুর আহম্মেদ, খান আবু বক্কার, মোঃ মারুফ, মোঃ শরিফুল ইসলাম, মোঃ নিলু, মোঃ রাজ, শওকাত চাকলাদার, মোঃ মিজানুর রহমান, রাশেদুজ্জামান পুকুল, মোঃ নান্না মিয়া, মোঃ তারেক, এম.এ রব, মোঃ সোহেল, লিটু মোল্লা, আব্দুর রব, বাবু উৎপল প্রমুখ।

সভায় নতুন মুল্য নিধারনে কেউ কোনো সিডিউল কেনায় অংশ গ্রহন না করার সিদ্বান্ত নেয়। সভাশেষে জেলা শ্রমিক লীগের সদস্য সচীব খান আবু বক্কারকে আহবায়ক, সরদার শুকুর আহম্মেদ, শরিফুল ইসলাম ও রাজকে যুগ্ন আহবায়ক এবং আব্দুর রবকে সদস্য সচীব করে ২৩ সদস্য বিশিষ্টি একটি কমিটি গঠন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial