প্রধান সূচি

Saturday, September 9th, 2017

 

নাজিরপুরে করাতকল দুর্ঘটনায় নিহত ১

নাজিরপুর প্রতিনিধি : নাজিরপুর উপজেলায় করাতকল দুর্ঘটনায় সুখরঞ্জন মজুমদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। সুখরঞ্জন মজুমদার উপজেলার বানিয়ারী গ্রামের মৃত ব্রোজেন মজুমদারের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২ টার দিকে সুখরঞ্জন মজুমদার গাছ চেরাইয়ের জন্য তারাবুনিয়া বাজারের একটি স’মিলে যান। এ সময় কাঠ চেরাই করতে গিয়ে অসাবধানতাবশত স’মিলে মারাত্মক জখম হন। পরে তাকে উদ্ধার করে নাজিরপুর সদর হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: তানভীর হাসান জানান, সুখরঞ্জনকে মৃতবিস্তারিত পড়ুন


সাংবাদিকতায় রফিকুল ইসলাম মন্টু উপকূল বন্ধু উপাধি পাওয়ায় সিজেএফবি পাইকগাছার অভিনন্দন

পাইকগাছা প্রতিনিধি : বাংলাদেশে সর্বপ্রথম সমগ্র উপকূল নিয়ে গণমাধ্যমে বিশেষ কাজের স্বীকৃতি স্মরূপ সাংবাদিকতায় রফিকুল ইসলাম মন্টু “উপকূল বন্ধু” উপাধি পাওয়ায় অভিনন্দন জানিয়েছে কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) এর পাইকগাছা উপজেলা শাখার কমিটির নেতৃবৃন্দ। অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, সিজেএফবি পাইকগাছা শাখার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি আফরা নাজলীন, শেখ দ্বিন মাহমুদ, সাধারণ সম্পাদক এম আজাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান, অর্থ সম্পাদক শ্যাম সুন্দর ভদ্র, দপ্তর সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, প্রচার সম্পাদক গাজী মোঃ আব্দুল আলীম, পাঠাগার সম্পাদক এড. শিবু প্রসাদ সরকার, প্রশিক্ষণবিস্তারিত পড়ুন


পাইকগাছায় হস্ত, বস্ত্র ও কুঠির শিল্প মেলার উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় হস্ত, বস্ত্র ও কুঠির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার বিকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মেলা উদ্বোধন করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের বিভাগীয় সভাপতি ও মেলা আয়োজক কমিটির পরিচালক রুহুল আমিন বাপ্পির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আসমা আহম্মেদ, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান,বিস্তারিত পড়ুন


পাইকগাছায় গাঁজাসহ আটক ১

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় গাঁজাসহ কৃষ্ণপদ দাশ নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানার এসআই আবু সাঈদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে কপিলমুনি কলেজ মোড় থেকে মামুদকাটী গ্রামের মৃত বিমল দাশের ছেলে কৃষ্ণপদ দাশকে ১শ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক কৃষ্ণকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


পাইকগাছায় তুচ্ছ ঘটনায় কিশোরকে মারপিট ॥ এলাকায় উত্তেজনা

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে উপর্যপুরি মারপিট করে গুরুতর আহত করেছে একই এলাকার কয়েকজন যুবক। আহত কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে গড়ইখালীর কুমখালীস্থ খেয়াঘাট মোড়ে মারপিটের এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। এদিকে শনিবার সকালে গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস ও ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অমরেশ ঢালী জানান, কুমখালী গ্রামের মৃত প্রশান্ত মন্ডলের ছেলে কিশোর বিপ্লব মন্ডল বান্টু (১৫) ঘটনার দিন শুক্রবার রাতবিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়ায় প্রয়াত দুই মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত

ভাণ্ডারিয়া প্রতিনিধি : ভাণ্ডারিয়ার স্থানীয় পৈকখালী হাজী এসএন জামান মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও গৌরীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের উদ্যোগে প্রয়াত দুই মুক্তিযোদ্ধা জাতীয়পার্টি জেপি নেতা এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ হাওলাদার মানিক ও আওয়ামীলীগের সাবেক ইউনিয়ন সভাপতি এ্যাডভোকেট সোবাহান সেলিমের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মিলাদ অনিষ্ঠিত হয়। আলোচনা সভায় সাবেক যুগ্ন সচিব আলহাজ্ব মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে প্রয়াতদ্বয়ের কর্মময় জীবনের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য সাবেক ভাণ্ডারিয়া উপজেলাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে নদী থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বাগেরহাট সদর হাসপাতাল মর্গে তার মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে শুক্রবার রাতে ঘষিয়াখালী নৌ চ্যানেলের রামপাল কলেজের সামনের নদী থেকে ভাসমান অবস্থায় পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। দুর্বৃত্তরা দূরে কোথাও হত্যা করে ওই যুবকের মৃতদেহটি নদীতে ভাসিয়ে দিয়েছে বলে পুলিশ ধারনা করছে। ওই যুবকের বয়স পঁচিশ থেকে ত্রিশের মধ্যে এবং গায়ের রং শ্যামলা। অজ্ঞাত যুবকের গায়ে নীল ও সাদা চেকের জামা রয়েছে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, স্থানীয়বিস্তারিত পড়ুন


বাগেরহাটে এলজিইডি ঠিকাদার কল্যান সমিতির আহবায়ক কমিটি গঠন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট এলজিইডি ঠিকাদার কল্যান সমিতির উদ্যেগে শনিবার সকালে এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে জেলা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, ঠিকাদার সরদার ফারুক আহম্মেদ মনি, সরদার শুকুর আহম্মেদ, খান আবু বক্কার, মোঃ মারুফ, মোঃ শরিফুল ইসলাম, মোঃ নিলু, মোঃ রাজ, শওকাত চাকলাদার, মোঃ মিজানুর রহমান, রাশেদুজ্জামান পুকুল, মোঃ নান্না মিয়া, মোঃ তারেক, এম.এ রব, মোঃ সোহেল, লিটু মোল্লা, আব্দুর রব, বাবু উৎপল প্রমুখ। সভায় নতুন মুল্য নিধারনে কেউ কোনো সিডিউল কেনায় অংশ গ্রহন না করার সিদ্বান্ত নেয়। সভাশেষেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে শিক্ষক দেলোয়ার মল্লিক আর নেই

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের জেলা সভাপতি প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন মল্লিক (৫৫) আর নেই। শুক্রবার রাত ৯টার দিকে বাগেরহাট পৌরশহরের হরিণখানা এলাকায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃতুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্যা আতিœয়-স্বজন রেখে গেছেন। শনিবার সকাল সাড়ে ৬টায় হরিণখানা এলাকায় প্রথম ও সকাল ১০টায় মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের হরগাতি গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পৈত্রিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তিনি বাগেরহাট সদর উপজেলার খানপুর আলিম মাদরাসার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার অকালবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মুসল্লিদের বিক্ষোভ

মঠবাড়িয়া প্রতিনিধি : মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা মুসলমানের ওপর অমানবিক নির্যাতন, ধর্ষণ ও দেশত্যাগে বাধ্য করনের প্রতিবাদে মঠবাড়িয়ায় শনিবার মুসল্লিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে আসর নামায বাদ বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে শহীদ মিনার প্রাঙ্গনে এক সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, আরিফ-উল-হক, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা শাকিল আহমেদ নওরোজ, জুলহাস শাহীন, বিএনপি নেতা তারিকুল ইসলাম মধু প্রমূখ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial