প্রধান সূচি

Saturday, September 9th, 2017

 

মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : মিয়ানমারে গনহত্যা-শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও বর্বরতার প্রতিবাদ জানিয়ে ও পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার দাবীতে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে। শনিবার সকালে শহরের গোপলকৃষ্ণ টাউন ক্লাব রোডে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদ-২০১৭’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম সরদারের নেতৃত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, স্কুলের প্রাক্তন ছাত্র মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ মান্নান, মুক্তিযোদ্ধা সহিদুল আলম মন্টু, শিক্ষক নেতা কাজী মজিবুর রহমান, সাংবাদিক খালিদ আবু, এস এম পারভেজ, সাংবাদিক ও উন্নয়ন কর্মী জিয়াউলবিস্তারিত পড়ুন


মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলে

ইন্দুরকানীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে দুই সন্তানের জনক

ইন্দুরকানী প্রতিনিধি : জেলার নেছারাবাদ উপজেলার জেলে পরিবারের এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভনে ইন্দুরকানীতে ডেকে এনে একাধিকবার ধর্ষণ করেছে পাষন্ড প্রেমিক। ধর্ষক ইন্দুরকানী উপজেলার চরবলেশ্বর গ্রামের শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে দুই সন্তানের জনক জাহিদ হাওলাদার এ ঘটনা ঘটিয়েছে। এঘটনার একদিন পর শুক্রবার সন্ধ্যায় ধর্ষিতা স্কুল ছাত্রী বাদী হয়ে ইন্দুরকানী থানায় ধর্ষক ও তার মাকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে থানা পুলিশ ধর্ষিতার মা খোদেজা বেগমকে আটক করে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে এবং ধর্ষিতা স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীর ইউএনও চট্টগ্রামে বদলী হওয়ায় মুক্তিযোদ্ধাদের বিদায়ী সংবর্ধনা

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেনের সভাপতিত্বে এক বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাকে ক্রেষ্ট উপহার দিয়ে সংবর্ধনা জানায়। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার স্বপন কুমার ডাকুয়া, মুক্তিযোদ্ধা সালাম তালুকদার, ধীরেন্দ্রনাথ হালদার, দীনেশ চন্দ্র বিশ্বাস, আবুল কালাম শেখ, আব্দুর হাকিম হাওলাদার, গৌতম চন্দ্র ও অনির চন্দ্র মন্ডল। বিদায়ী ইউএনও তার বক্তব্যে উপজেলার বিভিন্ন কর্মকান্ডে মুক্তিযোদ্ধাদের স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহনের ভূয়সী প্রশংসা করেন। বিদায়ী ইউএনও এখান থেকে চট্রগ্রামে বদলী হয়েছেন। তিনিবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় চারটি ককটেল উদ্ধার ॥ বিস্ফোরক আইনে থানায় মামলা

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া উপজেলার চালিতাবুনিয়া গ্রামের পঞ্চায়েত বাড়ির সুপারী বাগান থেকে শনিবার সকালে একটি ও শুক্রবার সন্ধ্যায় তিনটি ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনায় মঠবাড়িয়ার থানার এসআই মেহেদী হাসান বাদী হয়ে বিস্ফোরক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। স্থানীয় চৌকিদার নিজাম উদ্দিন জানান, সুপারী বাগানের মালিক চা বিক্রেতা মহারাজ পঞ্চায়েত বাগানের সুপারি পারতে গেলে গর্তের মধ্যে একটি ব্যাগে তিনটি ককটেল দেখতে পেয়ে খবর দেয়। খবর পেয়ে তিনি তাৎক্ষনিক থানা পুলিশকে অবহিত করলে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে তিনটি ককটেল উদ্ধার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওসমান গনি ঘটনার সত্যতা নিঃশ্চিত করেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial