রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মঠবাড়িয়ায় মুসল্লিদের মানববন্ধন
মঠবাড়িয়া প্রতিনিধি :
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানের ওপর নির্বিচারে গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মুসিল্লিরা। জুম্মা নামায বাদ মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের বাস স্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় ৭টি মসজিদের দুই শতাধিক মুসল্লি অংশ নেয়।
মানববন্ধন শেষে পৌর কাউন্সিলর কামাল হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় মুসল্লি তরিকুল ইসলাম মধু, মিজানুর রহমান দুলাল, মাসুম মৃধা প্রমুখ। পরে বিক্ষুব্ধ মুসল্লিরা ওং সাং সুচির কুশপুত্তলিকা দাহ করেন।
Please follow and like us:
« মঠবাড়িয়ার মাছ ব্যবসায়ী মোড়েলগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুর থেকে ঢাকামুখী যাত্রীদের ভিড় || দুর্ভোগ চরমে »
