প্রধান সূচি

মঠবাড়িয়ায় “ফলাফল মাইনাস এইট্রি” শর্ট ফিল্ম’র মহরত

এস.এম. আকাশ, মঠবাড়িয়া : 
পরীক্ষায় ফেল করে আত্মহত্যা প্রবনতা রোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষে শর্ট ফিল্ম “ফলাফল মাইনাস এইট্রি” এর শুভ মহরৎ অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া সরকারী কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে এ শর্ট ফিল্মের উদ্বোধন করেন কলেজের উপাধাক্ষ গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, প্রভাষক মোহসেনুল মান্না প্রমুখ।
কলেজ শিক্ষার্থী সাইফুল লিমনের চিত্রগ্রহন এবং মেহমেত বান্না’র চিত্রনাট্য ও পরিচালনায় শর্ট ফিল্মে প্রভাষক মোহসেনুল মান্না, শিক্ষার্থী আরিফ, ওয়াসি, নুর-এ-জান্নাত, মিম, সানি, অনিক, আশিষ, সাইফুল, নোমান, সালমাসহ সরকারী কলেজের শতাধিক শিক্ষার্থী অভিনয় করবেন।
শর্ট ফিল্মের পরিচালক মেহমেত বান্না জানান, বর্তমান বছরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ১১জন শিক্ষার্থী আত্মহত্যা করে। এ দায় আমাদের সবার। সেই দায়বদ্ধতা থেকেই এই শর্ট ফিল্ম নির্মান করছি। আসুন আত্মহত্যার প্রবণতা থেকে শিক্ষার্থীদের রক্ষা করি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial