প্রধান সূচি

Tuesday, September 5th, 2017

 

বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি অনুষ্ঠান

বাগেরহাট প্রতিনিধি : বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, মেডিকেল ক্যাম্প ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো বাগেরহাটের ঐতিহ্যবাহী সরকারী বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত তিন দিন ব্যাপী নানা কর্মসূচীতে ১৯৪৭ থেকে চলতি ২০১৭ পর্যন্ত এই বিদ্যাপিঠে পড়ালেখা করা প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীদের অংশ গ্রহনে মিলন মেলায় পরিনত হয় বিদ্যালয় প্রাঙ্গন। সোমবার সকালে সাইকেল র‌্যালী ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। সব শিক্ষার্থী সাদা রং এর টিশার্ট, ক্যাপ পরে বিদ্যালয় প্রাঙ্গণে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সংগীত, এ্যাসম্বলি ও শপথ বাক্য পাঠ করেন। পরেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ৬ ঘন্টার ব্যবধানে ২ লাশ উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি :  জেলার মঠবাড়িয়া উপজেলায় দুর্বৃত্তদের হাতে খুন হওয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও এক শ্রমিকের লাশ ৬ ঘন্টার ব্যবধানে উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের সেফটি ট্যাংকের পাশ থেকে বিএনপি নেতা হাবিবুর রহমান (৫৮) ও বড়মাছুয়ার ঠুটাখালী খালে বাঁধা জালের খুটির সাথে ভাসমান অবস্থায় শ্রমিক দুলাল পহলানের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাবিব উপজেলার উদয়তাঁরা বুড়িরচর গ্রামের মৃত ছত্তার তালুকদারের ছেলে এবং ধানীসাফা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক। দুলাল পহলান পশ্চিম রাজপারা গ্রামের আলী পহলানের ছেলে। নিহত হাবিবের পরিবার সূত্রে জানাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে হাসপাতালের প্রধান সহকারির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরের সরকারি হাসপাতালের প্রধান সহকারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পিরোজপুর স্বাস্থ্য বিভাগ। গতকাল মঙ্গলবার সকালে সদর হাসপাতালের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে হাসপাতালের ডাক্তার, সেবিকাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জেন ডা. ইদ্রিস মিয়া, বিএমএ সম্পাদক ডা. মিজানুর রহমান বাদল, হাসপাতালের আরএমও ডা. ননী গোপাল রায় প্রমুখ। উল্লেখ্য, গত ৩০ আগস্ট সন্ধ্যার পর কিছু দুষ্কৃতকারী হাসপাতাল চত্ত্বরে প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আবুল কালামের উপর হামলা চালায়। এতে তার মাথা ও হাতে গুরুতর যখম হয়। এ ঘটনায়বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় “ফলাফল মাইনাস এইট্রি” শর্ট ফিল্ম’র মহরত

এস.এম. আকাশ, মঠবাড়িয়া :  পরীক্ষায় ফেল করে আত্মহত্যা প্রবনতা রোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষে শর্ট ফিল্ম “ফলাফল মাইনাস এইট্রি” এর শুভ মহরৎ অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া সরকারী কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে এ শর্ট ফিল্মের উদ্বোধন করেন কলেজের উপাধাক্ষ গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, প্রভাষক মোহসেনুল মান্না প্রমুখ। কলেজ শিক্ষার্থী সাইফুল লিমনের চিত্রগ্রহন এবং মেহমেত বান্না’র চিত্রনাট্য ও পরিচালনায় শর্ট ফিল্মে প্রভাষক মোহসেনুল মান্না, শিক্ষার্থী আরিফ, ওয়াসি, নুর-এ-জান্নাত, মিম, সানি, অনিক, আশিষ, সাইফুল, নোমান, সালমাসহ সরকারী কলেজের শতাধিক শিক্ষার্থী অভিনয় করবেন। শর্ট ফিল্মের পরিচালকবিস্তারিত পড়ুন


কাউখালীতে যুবদল নেতার স্ত্রী বিয়োগ । বিএনপির শোক প্রকাশ

কাউখালী প্রতিনিধি : না  ফেরার  দেশে চলে গেলেন কাউখালী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মামুনের স্ত্রী প্রাক্তন ছাত্রদল নেত্রী রোজিনা আক্তার হ্যাপি (৪১)। মঙ্গলবার সকাল ১০ টার দিকে বরিশালে বাসায় স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্বামী ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার আছর বাদ কাউখালী সরকারী বালক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা শেষে তাকে কচুয়াকাঠী গ্রামের বাড়ির কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারেক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামানবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial