পিরোজপুরে হাসপাতালের প্রধান সহকারির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুরের সরকারি হাসপাতালের প্রধান সহকারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পিরোজপুর স্বাস্থ্য বিভাগ।
গতকাল মঙ্গলবার সকালে সদর হাসপাতালের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে হাসপাতালের ডাক্তার, সেবিকাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জেন ডা. ইদ্রিস মিয়া, বিএমএ সম্পাদক ডা. মিজানুর রহমান বাদল, হাসপাতালের আরএমও ডা. ননী গোপাল রায় প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট সন্ধ্যার পর কিছু দুষ্কৃতকারী হাসপাতাল চত্ত্বরে প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আবুল কালামের উপর হামলা চালায়। এতে তার মাথা ও হাতে গুরুতর যখম হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় “ফলাফল মাইনাস এইট্রি” শর্ট ফিল্ম’র মহরত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় ৬ ঘন্টার ব্যবধানে ২ লাশ উদ্ধার »
