প্রধান সূচি

সুশাসন প্রতিষ্ঠায় সমমনা সংস্থাসমূহের সাথে সনাকের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর এর উদ্যোগে জলবায়ু অর্থায়নে সুশাসন প্রতিষ্ঠায় সমমনা সংস্থাসমূহের সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির)র সহায়তায় সনাকের পিরোজপুর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয।

সনাক পিরোজপুরের সিএফজি বিষয়ক উপকমিটি আহবায়ক অধ্যাপক মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত নেটওয়ার্কিং সভায় উপস্থিত ছিলেন সুজন সভাপতি মোঃ মুনিরুজ্জামান নাসিম আলী, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, রিকের এরিয়া ম্যানেজার মোঃ আলাউদ্দীন, উত্তরায়নের নির্বাহী পরিচালক মোঃ নিয়াজ ফেরদৌস, মেরী স্টোপসর হেলথ এডুকেটর মোঃ সাইফুল ইসলাম, উপকের নির্বাহী পরিচালক কে.এম ফরিদুল ইসলাম, বাপর সাধারণ সম্পাদক অ্যাড মোঃ সাইদুর রহমান টিটো, পিডিএফর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম পান্না, মুসলিম এইডের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল হাসান, সিডিআই নেটওয়ার্কর মোঃ শফিকুল আজম, পিরোজপুর গণ উন্নয়ন সমিতির প্রকল্প সমন্বয়কারী উত্তম চৌধুরী, বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, ডাক দিয়ে যায়র প্রধান সমন্বয়কারী উজ্জ্বল কুমার দত্তসহ সনাক ও স্বজন সদস্যবৃন্দ।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান। টিআই, টিআইবি ও বিবেক প্রকল্পে জলবায়ু অর্থায়নে সুশাসন খাতে প্রত্যাশিত ফলাফল ও জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণঃ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা শীর্ষক উপস্থাপনা উপস্থাপন করেন পুলক রঞ্জন পালিত; এরিয়া ম্যানেজার-সিই, টিআইবি।

আলোচনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পিরোজপুর কর্তৃক বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের আওতায় ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় বাস্তবায়নরত জলবায়ু পরিবর্তন প্রভাবে দূর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্প এর বর্তমান অবস্থা, প্রকল্পের অসম্পাদিত কার্যক্রম, জনসম্পৃক্ততা, জনঅংশগ্রহণমূলক (নারী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সংখ্যালঘু, আদিবাসী) কমিটি গঠন বিষয়ে মতবিনিময় করা হয়। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কার্যক্রমে তথ্যের উম্মুক্ততা, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে নাগরিক অংশগ্রহণ, অর্থের যথাযথ ব্যবহার, অভিযোগ গ্রহণ এবং সমাধান বিষয়ে প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়। আলোচকগণ জলবায়ু পরিবর্তন তহবিল শুধু অর্থ নয়, এর সাথে মানুষ, প্রাণীর জীবন, জীবিকা ও উন্নয়ন জড়িত। তাই জলবায়ু পরিবর্তন খাতে পিরোজপুরে যে অর্থায়ন হচ্ছে ও হবে তার সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে এক হয়ে অ্যাডভোকেসী কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা বলেন দুর্নীতিমুক্ত হয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে স্থায়ী প্রকল্প বাস্তবায়ন করতে পারলে এই খাতে অনেক অর্থ বরাদ্দ হবে। আর না হলে আমাদেরকে ঋণের বোঝা টানতে হবে। আগামী কপ সম্মেলনে বিশে^র উন্নত দেশগুলোকে জলবায়ু অভিযোজন তহবিলে ক্ষতিপূরণ বাবদ অর্থ প্রদানে বাধ্য করা বিষয়ে বাংলাদেশ এর পক্ষ থেকে চাপ প্রয়োগ করার জোরালো দাবী জানানো হয়। আলোচনায় নেটওয়ার্ক এর সভা আয়োজন এবং পিরোজপুরের বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম এর বিষয়ে পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একইসাথে আগামী সেপ্টেম্বর মাসে কর্মসূচী বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতি সভার আয়োজন করা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

নেটওয়ার্ক সভা সঞ্চালনা করেন টিআইবির এরিয়া ম্যানেজার-সিই পুলক রঞ্জন পালিত এবং কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে সনাক এর ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial