Wednesday, August 30th, 2017
জেলার কোরবানীর পশুর হাটে
পুলিশ কন্ট্রোল বুথ ও জাল টাকা সনাক্তকরন মেশিন স্থাপন
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদূল আযহাকে সামনে রেখে কোরবানীর পশুর হাটে পশু ক্রয়-বিক্রয়কে নির্বিঘ্ন করতে পিরোজপুর জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। জেলা জালনোট প্রচলন প্রতিরোধ কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে জেলা ও উপজেলার সকল কোরবানীর পশুর হাটে জালনোট সনাক্তকরনের বুথ স্থাপনের মাধ্যমে আসল নোট সনাক্তকরন নিশ্চিত করা হবে। এছাড়া, প্রতিটি হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য পশু সম্পদ বিভাগের ভ্যাটেনারী সার্জন বুথ স্থাপনের পাশাপাশি সকল হাটে পশু ক্রয়-বিক্রয় নির্বিঘ্ন করতে পুলিশ কন্ট্রোল বুথ খোলা হয়েছে। জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখের সভাপতিত্বে এ সময় জেলারবিস্তারিত পড়ুন
সুশাসন প্রতিষ্ঠায় সমমনা সংস্থাসমূহের সাথে সনাকের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর এর উদ্যোগে জলবায়ু অর্থায়নে সুশাসন প্রতিষ্ঠায় সমমনা সংস্থাসমূহের সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির)’র সহায়তায় সনাকের পিরোজপুর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয। সনাক পিরোজপুরের সিএফজি বিষয়ক উপকমিটি আহবায়ক অধ্যাপক মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত নেটওয়ার্কিং সভায় উপস্থিত ছিলেন সুজন সভাপতি মোঃ মুনিরুজ্জামান নাসিম আলী, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, রিকের এরিয়া ম্যানেজার মোঃ আলাউদ্দীন, উত্তরায়নের নির্বাহী পরিচালক মোঃ নিয়াজ ফেরদৌস, মেরী স্টোপস’র হেলথ এডুকেটর মোঃ সাইফুল ইসলাম, উপকের নির্বাহী পরিচালক কে.এম ফরিদুল ইসলাম,বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে গাজাঁ সহ ৪ যুবক আটক
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে গাঁজা সহ ৪ যুবক আটক। অতপর ৩ যুবককে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও এক জনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভবানীপুর গ্রাম থেকে গাঁজাসহ ভবানীপুর গ্রামের রুস্তুম আলী সিকদারের ছেলে আলামিন সিকদার (২৫), সোহেল মৃধা (২২), রুবেল সিকদার (২০) ও ঝালকাঠি জেলার রাজাপুর থানার কালাম হাওলাদারের ছেলে শামীম হাওলাদার (২২)কে আটক করে। পরে বুধবার আটককৃত আলামিন সিকদার (২৫), সোহেল মৃধা (২২), রুবেল সিকদার (২০)কে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের ম্যাজিস্ট্রে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদাবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে শিক্ষকের হুমকিতে ছাত্রীর মাদ্রাসায় যাওয়া বন্ধ
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে এক শিক্ষকের হুমকিতে মাদ্রাসা ছাত্রীর ৩ দিন ধরে মাদ্রাসায় যাওয়া বন্ধ। অতপর মাদরাসা ছাত্রী ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে শিক্ষকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন শিক্ষার্থীর অভিভবাবক। মঙ্গলবার রাতে উপজেলার উত্তর পশ্চিম কলারন আজাহার আলী দাখিল মাদরাসায় ২য় শ্রেণীর ছাত্রী রাইসা আক্তার (৮) এর পিতা মাসুম বিল্লাহ রাজু ঐ মাদরাসার শিক্ষক শওকত হোসাইনের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় এ জিডি করেন। জিডি নং-১০৬৩, তারিখ ২৯ আগষ্ট ২০১৭। জিডি সূত্রে জানা যায়, গত শনিবার উপজেলার উত্তর পশ্চিম কলারন আজাহার আলী দাখিল মাদরাসার বিএসসি সহকারি শিক্ষক শওকত হোসাইন প্রতিদিন বিকালে পার্শ্ববর্তীবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে মাস্টার্স পরীক্ষায় শতভাগ পাশ
ভান্ডারিয়া প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-’১৪ শিক্ষা বর্ষের ২০১৪সালের মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) পরীক্ষার ফলাফল মঙ্গলবার রাতে প্রকাশিত হয়েছে। আর এতে ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিষয়ে ১২জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। তার মধ্যে হাবিবা ইয়াসমিন, সায়লা শিরিন, আয়শা জান্নাত পাপড়ী, মাহামুদা আক্তার ও সাবিহা আক্তার (এ+) এবং মাজিদা আক্তার, পাপড়ী রানী, পুর্ণিমা বড়াল, নাহিদা আক্তার নুসরাত জাহান, ফারজানা হক ও শাহিনা আক্তার দ্বিতীয় বিভাগে উত্তির্ণ হয়ে কলেজে শতভাগ পাশ করেছে বলে বিভাগীয় প্রধান মোঃ খলিলুর রহমান জানান। এদিকে বুধবার ফলাফল জানার পর ওই কলেজের অধ্যক্ষের সাথে একবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠির কামারপট্টিতে ব্যস্ত সময় কাটাচ্ছে কামার শিল্পিরা
স্বরূপকাঠি প্রতিনিধি : দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই উৎসবের আর মাত্র দু‘দিন বাকি। নারীর টানে বাড়ি ফিরে মানুষেরা পরিবারে সাথে ঈদ করার জন্য বাড়ীতে এসেই তারা ছুটছেন উপজেলার পশুর হাটে। ঘুরে ঘুরে দেখছেন গরুর হাট। হাটঘুরে যে যার সাধ্যমত হাকাচ্ছেন গরুর দাম। একইসাথে তারা ভীড় জমাচ্ছেন কামারপট্টিটে। অর্ডার করছেন গরু জাবাইয়ের ভিবিন্ন ছোরা, চাপাতি, দা ও বটি। এতে সময় যতই ঘনিয়ে আসছে ততই বেড়ে চলছে কামারশিল্পীদের ব্যস্ততা। পিরোজপুরের স্বরূপকাঠির কোবানির ঈদকে উপলক্ষ্যে করে কামার শিল্পিদের ব্যাস্ততা এখন কয়েকগুনে। টুংটাং, টুংটাং শব্দে মুখরিত এ উপজেলার সবচেয়ে বৃহৎবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে মায়ের সাথে অভিমান করে ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রের আত্মহত্যা
স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠিতে ছোট ভাইয়ের সাথে ঝগড়া করে মায়ের ধমক খেয়ে অভিমানে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে মোঃ সিফাতা (১২) নামে ৬ষ্ঠ শ্রেণীর এক মেধামী স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যার পরে উপজেলার উত্তরকৌড়িখারা গ্রামের মোঃ পলাশ মিয়ার ছেলে নিজেদের ঘরের মধ্যে সবার অগোচরে আড়ার সাথে ফাঁস লাগিয়ে এ আত্মহত্যা করে। স্কুল ছাত্র সিফাত গত বছরে এলাকার বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনীর পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল। এঘটনায় ওই এলাকার প্রতিবেশিদের কান্নার রোলে পরিবারে শোকের মাতম বইছে। সিফাতা এ বছর ইন্দ্রেরহাটের একাডেমি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করত। মৃত সিফাতের পরিবারেরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় শোকের মাসে আলোচনা ও দোয়া
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া ধানীসাফা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ধানীসাফা ইউনিয়ন পরিষদর চত্তরে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু বেপারী সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাদিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাপক আজিজুল হক সেলিম মাতুব্বর, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, জেলা আওয়ামী লীগ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগ নেতা তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা ॥ গ্রেফতার-১
মঠবাড়িয়া প্রতিনিধি : উপজেলার টিকিকাটা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদে শোক দিবসের অনুষ্ঠান থেকে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী (৮)কে ডেকে পার্শবর্তী বাগানে নিয়ে ধর্ষনের চেষ্টা করে সুরেশ চন্দ্র হালদার (৫০) নামক এক লম্পট। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে লম্পট সুরেশ পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর দাদী মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় (নারী ও শিশু নির্যাতন দমন আইনে) একটি মামলা দায়ের করলে থানা পুলিশ রাতেই সুরেশকে গ্রেফতার করে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে.এম তারিকুল জানান, সুরেশের বিরুদ্ধে এর আগেও নারী গঠিত কেলেঙ্ককারীর অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত সুরেশকে বুধবারবিস্তারিত পড়ুন
চিতলমারীতে স্কুল অডিটের নামে অর্থ আদায়ের ঘটনায় অভিযোগ দায়ের
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় অডিটের নামে অর্থ আদায়ের ঘটনায় এক সহকারী শিক্ষা পরিদর্শকের বিরুদ্ধে শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে ঘটনার তদন্ত দাবি করেছে শিক্ষকরা। বিষয়টি নিয়ে শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ জুন উপজেলার চরবানীয়ারী ইউনিয়ন বালিকা বিদ্যাপীঠসহ মোট ৭টি বিদ্যালয়ে শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক মো: কাওসার হোসেন পরিদর্শনে অসেন। পরিদর্শন কালে তিনি এসব স্কুলের কাগজপত্র দেখে শিক্ষকদের নানা ধরণের ত্রুটি ও সমস্যা তুলে ধরেন। এসব ত্রুটির কারণে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ হয়ে যেতে পারেবিস্তারিত পড়ুন
