প্রধান সূচি

পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরির মাস ব্যাপি কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার :

পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরির আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর মাস ব্যাপি কুইজ প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর অনুষ্ঠিত এ কুইজ প্রতিযোগিতার চুড়ান্ত পর্যায়ের বিজয়িদের মাঝে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ পুরস্কার বিতরন করেন।

লাইব্রেরীর সহ-সভাপতি এ্যাডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক শেখ, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মাহাবুবুর রহমান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারি অধ্যাপক কাজী জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক আলমগীর হোসেন, স্কুল ছাত্র মোঃ তাহমিদ আল মাহাবুব খান (এলিন), ছাত্রী ডি. কে দিব্যামনি প্রমুখ। বক্তাগণ এ সময় বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বলেন, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পিরোজপুর শহরের শিশু কিশোররা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক জানা-অজানা তথ্য প্রশ্নোত্তর পর্বে চর্চাকরে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে ধারনা লাভ করে।

গত ৯ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত স্থানীয় ৩টি কলেজ ও ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের তিন হাজার ছয়শত শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সহ¯্রাধিক প্রশ্নের জবাব দেয়। প্রতিযোগিতায় বাছাই পর্বে ২৬০জন ও চুড়ান্ত পর্বে ১৩জনকে নির্বাচন করে পুরস্কৃত করা হয়। সমাপনি অনুষ্ঠানে চুড়ান্ত পর্বে নির্বাচিত ১৩ জনের মধ্যে থেকে প্রতিযোগিতার মাধ্যমে একজনকে চ্যাম্পীয়ন ও দুইজনকে প্রথম ও দ্বিতীয় রানার আপ নির্বাচিত করে পুরস্কার দেয়া হয়। এসময় চ্যাম্পীয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ ইব্রাহিম হাসান এবং প্রথম রানার আপ পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী ডি. কে দিব্যামনি ও দ্বিতীয় রানার আপ টাউন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মোঃ শফিকুল ইসলাম পুরষ্কার গ্রহন করে। এছাড়া চুড়ান্ত পর্যয়ে বিজয়ী হয়েছে যথাক্রমে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আঃ রহিম গাজী, এ.এস.টি একাডেমির দশম শ্রেণীর ছাত্রী নূরে সাইয়্যেদা মুন, কিয়াম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র মোঃ সালেমীর হোসেন, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী দিবা আক্তার, পুলিশ লাইনস্ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া খানম, পিরোজপুর সরকারি মহিলা কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রী সুমাইয়া ইসলাম ঐশী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র ফেরদৌস হোসেন, আফতাব উদ্দিন কলেজের দ্বাদশ মানবিক বিভাগের ছাত্রী সালমা, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মোঃ তাহমিদ আল মাহবুব খান (এলিন) এবং আলামকাঠী পল্লী মঙ্গল বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মোঃ রাতুল মোল্লা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial