প্রধান সূচি

Saturday, August 26th, 2017

 

কচুয়ার (অবঃ) প্রধান শিক্ষক আঃ রব আর নেই

কচুয়া প্রতিনিধি : দৈনিক মানবজমিন পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ আবু সাঈদ সুনুর বাবা কচুয়ার (অবঃ) প্রধান শিক্ষক শেখ আব্দুর রব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। শনিবার বিকাল ৫টা ২০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। বার্ধক্য জনিত কারনেই তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার রাতে কচুয়াস্থ নিজ বাস ভবনে মরহুমের  জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। এদিকে সাংবাদিকের বাবার মৃত্যুতেবিস্তারিত পড়ুন


শিকারপুরে নির্মাণাধীন বাড়ী থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : পিরোজপুর শহরতলীর মধ্য শিকারপুর এলাকার একটি নির্মাণাধীন বাড়ীর চার তলা থেকে পড়ে কালাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার বিকালে। বাড়ীটির মালিক সৌদি প্রবাসী এবং গ্রামের বাড়ী সদর উপজেলার কলাখালী গ্রামে। নিহত কালামের বাড়ীও কলাখালীতে। স্থানীয় সুত্রে জানাগেছে, কালাম ওই বাড়ীর দেখাশুনা করত এবং প্রতিদিন বাড়ী থেকে আসা-যাওয়া করত। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় কালামকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।


অধ্যক্ষ এম. এ কলামের পিতার দাফন সম্পন্ন

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানী উপজেলার পত্তাশী গ্রামের বাসিন্দা গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এবং কমার্স পাবলিকেসন্স এর স্বত্তাধীকারী ঢাকা বনশ্রী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি ও বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. এ কালামের পিতা আলহাজ্ব মোঃ নেছার উদ্দিন শেখ (৯০) এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আছর তার নামে প্রতিষ্ঠত নেছার উদ্দিন ফাউন্ডেশন ও এতিমখানা মাঠে জানাজা শেষে  এতিমখানা সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদা, ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম.বিস্তারিত পড়ুন


পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরির মাস ব্যাপি কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার : পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরির আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর মাস ব্যাপি কুইজ প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর অনুষ্ঠিত এ কুইজ প্রতিযোগিতার চুড়ান্ত পর্যায়ের বিজয়িদের মাঝে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ পুরস্কার বিতরন করেন। লাইব্রেরীর সহ-সভাপতি এ্যাডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় আ’লীগের সাধারণ সম্পাদককের বিরুদ্ধে দলীয় নেতাদের জিডি

কন্ঠ রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নিজ দলীয় নেতাদের প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে ৪টি পৃথক সাধারণ ডাইরী (জিডি) হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে মঠবাড়িয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর তাকে হুমকি দেয়ার অভিযোগে এনে ৫ জনের বিরুদ্ধে সাধারন ডাইরি করেছিল। যে ৫ জনের বিরুদ্ধে তিনি ডাইরি করেন তাদের মধ্যে ৪ জন  শুক্রবার রাতে ও শনিবার তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় এসব ডাইরি করে। মঠবাড়িয়া থানা পুলিশ ডাইরির বিষয়টি নিশ্চিত করেছে। সাধারন সম্পাদকের বিরুদ্ধে ডাইরী করা নেতারা হল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুলবিস্তারিত পড়ুন


গ্রাম্য চিকিৎসক কর্তৃক জরায়ু অপারেশন

স্বরূপকাঠি হাসপাতালে মৃত্যুর মুখে কাতরাচ্ছে হতদরিদ্র ছালেহা খাতুন

স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠিতে নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার করে হীরা লাল বাড়ৈ নামে এক প্রতারক গ্রাম্য চিকিৎসক কর্তৃক জরায়ু অপারেশন করে সালেহা খাতুন (৬০) নামে এক হতদরিদ্র পড়েছেন জীবন মৃত্যুর শঙ্কায়। গ্রাম্য ওই চিকিৎসকের ভূল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে উপজেলার হাসপাতালের বেডে কাতরাচ্ছেন অসহায় সালেহা খাতুন। হীরা লালের দ্বারা করা ওই অপারেশনের জায়গা হতে সালেহার গত কয়েকদিন  পর্যন্ত অব্যাহত ব্লেডিং হচ্ছে; বলে জানাযায়, হাসপাতাল ও ভূক্তভোগীর পরিবার সূত্রে। সালেহার পরিবার জানায়, সে উপজেলার উত্তর করফা গ্রামের মোঃ সোহারবের স্ত্রী। দুই সন্তানের অভাব অনটনের পরিবারে সালেহা মাজেসাজে ভিক্ষা করে দিনানিপাতবিস্তারিত পড়ুন


পানের দাম কমে যাওয়ায় কাউখালীর পান চাষীরা হতাশ

রবিউল হাসান রবিন, কাউখালী : জেলার মধ্যে কাউখালী পান, সুপারি ব্যবসা ও উৎপাদনের জন্য বিখ্যাত। বর্তমানে হাটবাজারগুলোতে পানের দাম পড়ে যাওয়ায় প্রায় দেড় হাজার পান চাষি হতাশ হয়ে পড়েছেন। বৈধ আর অবৈধ পথে ভারত থেকে পান আসায় কাউখালীর পান চাষীরা বিপাকে পড়েছেন। এতে দেশীয় পানের বাজাওে নেমেছে ধ্বস। উপজেলার পান চাষী সমিতি সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় দেড় হাজার পান চাষী রয়েছে। এসব কৃষক প্রায় ১০০-১৫০ হেক্টর জমিতে পান চাষ করছে। পান চাষের সাথে জড়িত উপজেলার কয়েক হাজার পরিবারের একমাত্র আয়ের উৎস এই পান চাষ। গত ঘূর্ণিঝড় সিডরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ১৩ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

নাজিরপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের দক্ষিণ ঝনঝনিয়া গ্রাম থেকে গাঁজা বিক্রি করার সময় ১৩ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, মাদক বিক্রি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর থানা পুলিশের এসআই হারুন অর রশিদের নেতৃত্বে এএসআই জাকির হোসেন, সাইফুল ইসলাম ও সোহেল উপজেলার মালিখালী ইউনিয়নের দক্ষিণ ঝনঝনিয়া গ্রাম থেকে গাঁজা বিক্রি করার সময় ওই গ্রামের আফতার শিকদারের পুত্র শাহান শিকদারকে (২৪) বস্তা ভর্তি ১৩ কেজি গাঁজা সহ আটকবিস্তারিত পড়ুন


কচুয়া ইয়াবাসহ একজন আটক

কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১০পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে। শুক্রবার রাতে উপজেলার মাধবকাঠি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তানভীর হাওলাদার (২১) কচুয়া উপজেলার দক্ষিন মাধবকাঠি গ্রামের আশরাফ উদ্দিন হাওলাদারের ছেলে। কচুয়া থানার ওসি মোঃ কবিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের  ভিত্তিতে অভিযান চালিয়ে তানভীরকে আটক করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।


জমে উঠতে শুরু করেছে কামারপট্টি

বাগেরহাটে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা

বাগেরহাট প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহার আর মাত্র কয়েকদিন বাকি। আর কোরবনীর ঈদকে সামনে রেখে ঘুম নেই বাগেরহাটের কামার শিল্পীদের চোখে। এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে কুরবানীর জন্য প্রয়োজনীয় ধাড়ালো দা, ছুটি ও চাপাটির বেচাকেনা। তাই সময় যত ঘনিয়ে আসছে বাগেরহাটের কামার শিল্পীদের ব্যস্ততাও বাড়ছে। কোরবানির জন্য প্রয়োজনীয় দা, বটি, কুড়াল, ছুরি, চাপাতিসহ ধারালো জিনিস তৈরীতে দম ফেলার সময় নেই কামার শিল্পীদের। দিনরাত সমান তালে টুং টাং শব্দে মুখর শহরের ফলপট্টি মোড়ের কামারপল্লী। বছরের অন্যান্য সময়ের চেয়ে কুরবানির সময়টা এ পল্লীরে কামার শিল্পীদের কাজের চাপ অনেকটা বেড়ে যায়। সেইসঙ্গেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial