প্রধান সূচি

Saturday, August 26th, 2017

 

চরম দুর্ভোগের শিকার কয়েক হাজার চাষি

চিতলমারীতে স্লুইস গেটের মুখ বন্ধ করে মাছচাষ করছে প্রভাবশালীরা

প্রদীপ মণ্ডল, চিতলমারী : বাগেরহাটের চিতলমারীতে স্লুইস গেটের মুখ বন্ধ করে মাছ চাষ করছেন এলাকার প্রভাবশালীরা। এতে এলাকার চাষিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে চাষাবাদে সুবিধার জন্য এসব স্লুইস এখন চাষিদের চরম সর্বনাশ ডেকে আনছে। এ ঘটনার জন্য কর্তপক্ষের গাফিলতি ও অবস্থাপনাকে দায়ী করেছেন এলাকাবাসি। স্থানীয় লোকের সাথে কথা বলে জানা গেছে, কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও তদারকির অভাবে অকেজো হয়ে আছে  এলাকার অধিকাংশ স্লুইস গেট। আর এ সুযোগ কাজে লাগিয়ে গেটের মুখ বন্ধ করে মাছ চাষ করছেন এলাকার প্রভাবশালীরা। এতে জোয়ার-ভাটার পানি ঠিকমত ওঠা-নামা করতে না পারায় চরম ক্ষতির সম্মূখীন হচ্ছেনবিস্তারিত পড়ুন


পাঁচ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত

চিতলমারীতে মধুমতি নদীর ভাঙ্গনে বিলিন হচ্ছে গাছপালা ঘর-বাড়ি ও ফসলি জমি

প্রদীপ মণ্ডল, চিতলমারী : বাগেরহাটের চিতলমারীতে মধুমতি নদীর ভাঙ্গন দিনদিন তীব্র আকার ধারণ করেছে। এতে প্রতিনিয়ত বিলিন হচ্ছে দোকানপাট, বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমি। গত ১৫ দিনের ভাঙ্গনে উপজেলার মধুমতি নদী সংলগ্ন শৈলদাহ গ্রামসহ আশপাশের অসংখ্য বসতবাড়ি, দোকানপাটসহ ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অবিলম্বে নদী ভাঙ্গন রোধে স্থায়ী টেকসই বাঁধ নির্মানের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসি। এলাকাবাসির সাথে কথা বলে জানা গেছে, বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ও কলাতলা ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীর ভাঙ্গন দিনদিন তীব্র আকার ধারণ করেছে । এ পর্যন্ত ভাঙ্গনে প্রায় ৫ শতাধিকবিস্তারিত পড়ুন


পাইকগাছায় শিব্সা সাহিত্য অঙ্গনের প্রথম সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শিব্সা সাহিত্য অঙ্গনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা শুক্রবার বিকালে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা শাহীনা বাবর, সহ-সভাপতি সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, অনিতা রানী মন্ডল, সাধারণ সম্পাদক লুৎফা ইসলাম, যুগ্ম-সম্পাদক বজলুর রহমান, সহ-সম্পাদক মমতাজ পারভীন মিনু, কোষাধ্যক্ষ নাজমিন নাহার, সহ-কোষাধ্যক্ষ লিলিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক আফরোজা পারভীন শিল্পী, দপ্তর সম্পাদক বিকাশেন্দু সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আজিজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ সেলিনা আক্তার, গাজী শহিদুল ইসলামবিস্তারিত পড়ুন


পাইকগাছায় গৃহবধুর জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রভাবশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে খুলনায় বসবাসরত এক গৃহবধুর পৈত্রিক সম্পত্তি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, খুলনার সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকার গোলাম মোস্তফা পাটোয়ারির স্ত্রী তহমিনা সুলতানা মিনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের হাছিমপুর মৌজার পৈত্রিক সম্পত্তি থেকে হাছিমপুর গ্রামের মৃত কালাম খানের ছেলে সালাম খান ও মৃত কবির খানের ছেলে রাজ্জাক খানের হুকুমে তাদের লোকজন গত ১৭ আগস্ট সকাল ১০টার দিকে জোরপূর্বক মাটি কাটতে থাকে। এ সময় গৃহবধু তহমিনা তাদেরকে মাটি কাটতে নিষেধ করলে সালাম ও রাজ্জাকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial