পাইকগাছায় গৃহবধুর জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় প্রভাবশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে খুলনায় বসবাসরত এক গৃহবধুর পৈত্রিক সম্পত্তি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, খুলনার সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকার গোলাম মোস্তফা পাটোয়ারির স্ত্রী তহমিনা সুলতানা মিনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের হাছিমপুর মৌজার পৈত্রিক সম্পত্তি থেকে হাছিমপুর গ্রামের মৃত কালাম খানের ছেলে সালাম খান ও মৃত কবির খানের ছেলে রাজ্জাক খানের হুকুমে তাদের লোকজন গত ১৭ আগস্ট সকাল ১০টার দিকে জোরপূর্বক মাটি কাটতে থাকে। এ সময় গৃহবধু তহমিনা তাদেরকে মাটি কাটতে নিষেধ করলে সালাম ও রাজ্জাক গৃহবধুকে মারপিট করতে উদ্যত্ত হয় এবং বিভিন্ন ধরণের হুমকি দেয়।
এ ঘটনায় গৃহবধু তহমিনা বাদী হয়ে প্রতিপক্ষ সালাম ও কবির সহ ১০ জনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেছে।
