প্রধান সূচি

উমিদপুর খাল থেকে শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা একলাকা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকার উমিদপুর খাল থেকে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়। শিশুটির আনুমানিক বয়স ৫ থেকে ৬ বছর হলেও তার পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি থানা পুলিশ।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান, শুক্রবার দুপুরে শংকরপাশা ইউনিয়নের দফাদার আসাদুজ্জামান জানান শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকার উমিদপুর খালে কচুরিপানার ভিতরে একটি শিশুর লাশ ভাসছে। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করলেও এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। লাশের পরিচয় জানার জন্য পিরোজপুর সদর থানার আশে পাশের সকল থানায় যোগাযোগ করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial