প্রধান সূচি

পাইকগাছা পৌর বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় বিএনপি’র ৩৯তম প্রতষ্ঠিা বার্ষিকী ও  বিএনপি’র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ তম কারামুক্তি দিবস পালন উপলক্ষে পৌর বিএনপি”র উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে পৌর বিএনপি’র আহবায়ক এ্যাডঃ জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। বক্তব্য রাখেন, বিএনপি নেতা মিরাজুল ইসলাম মিরাজ, যুগ্ম আহবায়ক ও প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, সেলিম রেজা লাকি, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, কাজী নেয়ামুল হুদা কামাল,  স ম আব্দুর জব্বার, মোস্তফা মোড়ল, মতলেব গাজী, মনিরুল ইসলাম মন্টু, আব্দুল করিম, আব্দুর রহমান জনি, ইমদাদুল হক, দলিল উদ্দীন সানা, সেলিম দর্জি, মিজানুর রহমান ও আব্দুর রহমান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial