প্রধান সূচি

Thursday, August 24th, 2017

 

পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা ২০১৮ উপলক্ষে শিক্ষক অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অভিভাবক দিপক কুমার মন্ডল, এ্যাডঃ অরুন জ্যোতি মন্ডল, শংকর মন্ডল, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এলেনা জামান, সঞ্জিদা এনাম, আব্দুস সাত্তার, নাজমুল ইসলাম ফিরোজ, জুলি শেখ, শ্যামলী মল্লিক, তপতি রায়, শিক্ষক পঞ্চানন সরকার, আব্দুল ওহাব, ফজলুল আজম, অরবিন্দ হাজরা, প্রণব বিশ্বাস, রোকনুজ্জামান, জিন্নাতুন্নেছা পান্না, দিপংকর ফৌজদার, আনন্দ মন্ডল, শিক্ষার্থী ফারিহা, ইশিতা এনাম ঋতু, মুন্নি, অমরিকা সাহা নিশা।


পাইকগাছায় ৮৬টি প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় অভ্যন্তরীন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের আওতায় উপজেলার ৮৬টি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তানভির আহম্মেদ ও ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল।


পাইকগাছায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই আহত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত হয়েছে। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার রাড়–লী গ্রামের মৃত মানু গাজীর ছেলে খোরশেদ গাজীর সাথে তার ভাই মোকছেদ গাজীর জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে গত বুধবার বিকালে বড় ভাই মোকছেদ গাজী (৫৫) ও তার ছেলে সালাম গাজী সহ তাদের লোকজন নিয়ে  খোরশেদ গাজীর বাড়ীতে প্রবেশ করে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় এর প্রতিবাদ করলে বড় ভাই ও তারবিস্তারিত পড়ুন


কচাঁ নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

ভাণ্ডারিয়া প্রতিনিধি : ভাণ্ডারিয়া উপজেলার  কচাঁ নদীতে মাছ ধরতে গিয়ে শামীম (৩০) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। নিখোঁজ জেলে জেলার ভাণ্ডারিয়া উপজেলার ২নং নদমুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চিংগড়িয়া গ্রামের আঃ ছত্তার হাওলাদারের ছেলে। স্থানীয়সূত্রে জানাগেছে, বুধবার সকালে বর্তমান ইলিশ মৌসুমে মাছ ধরতে বাড়ি থেকে বের হয়ে কচাঁ নদীতে গেলে সেখানে ওই দিন যে কোন সময় নিখোঁজ হয়। প্রতিদিনের মত বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুজি করে না পেয়ে রাতে ভাণ্ডারিয়া থানায় শামীমের স্ত্রী তানিয়া আক্তার একটি সাধারন ডায়েরী করে। বৃহস্পতিবার সকাল থেকে ভাণ্ডারিয়া থানা, নৌ পুলিশ ও কোস্টগার্ডসহ স্থানীয়াবিস্তারিত পড়ুন


পাইকগাছা পৌর বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বিএনপি’র ৩৯তম প্রতষ্ঠিা বার্ষিকী ও  বিএনপি’র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ তম কারামুক্তি দিবস পালন উপলক্ষে পৌর বিএনপি”র উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে পৌর বিএনপি’র আহবায়ক এ্যাডঃ জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। বক্তব্য রাখেন, বিএনপি নেতা মিরাজুল ইসলাম মিরাজ, যুগ্ম আহবায়ক ও প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, সেলিম রেজা লাকি, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, কাজী নেয়ামুল হুদা কামাল,  স ম আব্দুর জব্বার, মোস্তফা মোড়ল,বিস্তারিত পড়ুন


ব্যাটারি চোর সিন্ডিকেটের তিন সদস্যকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর

ভাণ্ডারিয়া প্রতিনিধি : ইজবাইকের ৯টি চোরাই ব্যাটারিসহ চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে ছগির হোসেন (৩৪), শাহজাহান মুন্সি (৩২) ও লিটন হাওলাদার (৩৩ ) নামের এই তিনজনকে হস্তান্তর করা হয়। ভা-ারিয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, বুধবার রাতে মঠবাড়িয়ার দক্ষিণ মিঠাখালী গ্রামের আজিজ মুন্সির ছেলে শাজাহান, মঠবাড়িয়া বন্দরের পেট্রোল মবিল ব্যবসায়ী লিটন হাওলাদার এবং জেলার ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া নলকাটা গ্রামের ছগির হোসেন মঠবাড়িয়ার উত্তর মিঠাখালীর গুদিঘাটা এলাকার ইয়াছিন খানের অটোরিকসা গ্যারেজ থেকে ৯টি ব্যাটারি চুরি করে একটি মাহেন্দ্র যোগে ভা-ারিয়াবিস্তারিত পড়ুন


পাইকগাছায় পিকআপ ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে আহত- ১

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় পিকআপ ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছে। আহত ইজিবাইক চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ ও চালককে আটক আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে পাইকগাছা কয়রা সড়কে মাঠামের গেট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ঘটনার দিন বিকালে বৃষ্টির মধ্যে কয়রার দিক থেকে একটি পিকআপ পাইকগাছার উদ্দেশ্যে এবং পাইকগাছা থেকে চিংড়ি পোনা বোঝায় একটি ইজিবাইক কয়রার উদ্দেশ্যে যাচ্ছিল পথিমধ্যে শিববাটী ও কাঁটাখালী বাজারের মধ্যবর্তীবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় স্কুলছাত্রী উর্মি হত্যাকারীর ফাঁসির দাবীতে ১৭টি বিদ্যালয়ে একযোগে মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও স্থানীয় সাংবাদিক এর কন্যা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ঊর্মি (১০) কে ধর্ষণ করে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার এবং ফাঁসির দাবীতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। উপজেলার ১৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে  শিক্ষক, অভিভাক ও শিক্ষার্থীসহ সহশ্রাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন। মঠবাড়িয়া পৌর শহরের শহীদ মিনার সম্মুখ সড়কের মানববন্ধন শেষে প্রাথমিক শিক্ষক নেতা আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, শিক্ষক নেতা জাহানারা বেগম, বাবু কাজল দাস, মোঃ মোশাররফ হোসেন, বাবু সুমন্ত্র হালদার, মোঃ শহীদুল ইসলাম ওবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে বিদ্যালয়ের লক্ষাধিক টাকার গাছ গোপনে বিক্রির অভিযোগ

স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠি উপজেলার দৈহারী এলাকার শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মনীতি উপেক্ষা করে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি প্রায় দেড়লাখ টাকার গাছ গোপনে বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারি কোনো বিধি বিধান না মেনেই ম্যানেজিং কমিটি গত রবিবার ওই গাছ বিক্রি করেন এবং স্থানীয় সচেতনজনেরা কোন কিছু আঁচ করবার আগেই গত বুধবারের মধ্যে সব গাছ সরিয়ে ফেলেছে। এ নিয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে নানা কথা উঠছে এলাকায়। কিন্তু ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দৈহারী ইউনিয়ন চেয়ারম্যান প্রগতি মন্ডলের নির্দেশমত সব কিছু করা করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়েল প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন


পাইকগাছায় মন্দির কমিটির সভাপতিকে জড়িয়ে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা সদরের কেন্দ্রীয় পূজা মন্দিরের সভাপতি দেবব্রত রায়ের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। গতকাল তাকে জড়িয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচারের খবর প্রকাশিত হওয়ার পর হতবাক হয়েছেন এলাকাবাসী। পাশাপাশি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পূজা পরিষদ নেতৃবৃন্দ। প্রাপ্ত সূত্রমতে জানাগেছে, উপজেলার সরল কালিবাড়ী কেন্দ্রীয় পূজা মন্দিরের সভাপতি দেবব্রত রায় একজন বিশিষ্ট সমাজসেবক। অনুরূপভাবে উপজেলা পূজা উদযাপন পরিষদের একজন দায়িত্বশীল নেতা। ধর্মীয় সংগঠনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন ভাবে তিনি এলাকার মানুষের পাশে থেকে উপকার করে থাকেন। তারএ সামাজিক কর্মকান্ডে ইর্শ্বানিত একটি কুচক্রীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial