Thursday, August 24th, 2017
স্বরূপকাঠিতে শিক্ষক সমিতির মানববন্ধন
স্বরূপকাঠি প্রতিনিধি : বরগুনা জেলাধীন ৩৯নং উত্তর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে শ্রেণীকক্ষে বসে পাশবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্বরূপকাঠি প্রাথমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিবার দুপুরে স্বরূপকাঠি উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কের পাশে কয়েক শতাধিক শিক্ষক, শিক্ষিকারা মুখে কালো কাপড় বেধে এ মানববন্ধন করেন। মানববন্ধনে ঘটনার সাথে জড়িতদের অভিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে তাদের যথার্থ শাস্তির দাবী তোলা হয়। একইসাথে উক্ত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেছেন উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক শ্রেণী পেশার লোক। প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা শিক্ষক সমিতিরবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে মাসিক আইন-শৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে মাসিক আইন-শৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফাইজুল কবির, সাহিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলালা, যুগ্ম সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) আঃ সালাম, উপজেলা প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোঃ তৌহিদীন ভূইয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আজাহার উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ভারপ্রৃাপ্ত পূরবী রানী দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মুক্তিযোদ্ধার পরিবারকে হত্যার হুমকী
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ব্যবসায়ীকদ্বন্দ্বের জের ধরে প্রায়ত মুক্তিযোদ্ধার অসহায় স্ত্রী ও তার পরিবারকে হত্যার হুমকী দিচ্ছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছে জেলার ফকিরহাট উপজেলার মায়রখালী গ্রামের প্রায়ত মুক্তিযোদ্ধা কৃষ্ণ দাস মোহন্তের স্ত্রী রিনা মোহন্ত। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিনা মোহন্ত বলেন, আমার স্বামী মৃত্যুর পর ব্যবসায়ীক দন্দের জের ধরে আমার ছেলে রাজীব মোহন্তের সাথে একই মনজ গাইন ও পার্শ্ববর্ত্তি গ্রামের সদানন্দ মজুমদারের সাথে বিরোধ চলে আসছিল। বর্তমানে তারা আমার ছেলেকে ব্যবসা থেকে সরিয়ে দিয়ে ১৮বিস্তারিত পড়ুন
বাগেরহাটের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের দাবিতে সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এম.বি.বি.এস চিকিৎসকের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। দীর্ঘদিন ওই স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসক না থাকায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ফেলো শাহিদা আক্তার বৃহস্পতিবার বাগেরহাট প্রেসক্লাব অডিটরয়িমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, জেলার কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নে একটি মাত্র স্বাস্থ্যকেন্দ্র। এখানে মোট ২০ হাজার ৩৬৯ জনসাধারনের বসবাস। এরা সবাই প্রাথমিক চিকিৎসার জন্য গোয়ালমাঠ উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল। কিন্তু এখানে গত আটমাস ধরে এম.বি.বি.এস চিকিৎসক নাই। যার ফলে এলাকাবাসী সু-চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে স্বাস্থ্য কেন্দ্রটিতে একজন এম.বি.বি.এস চিকিৎসককেবিস্তারিত পড়ুন
সরকারী সিদ্ধান্ত উপেক্ষা করে জাতীয় শোক দিবসে কর্মস্থলে থাকলেন না বাগেরহাটের সোনালী ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা
বাগেরহাট প্রতিনিধি : সরকারী সিদ্ধান্ত উপেক্ষা করে জাতীয় শোক দিবসে কর্মস্থলে থাকলেন না বাগেরহাটের সোনালী ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। শোক দিবসের কোন অনুষ্ঠানে তাকে দেখা যায়নি। রাজনৈতিক আদর্শের কারনে তিনি ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধুর সাহাদত বার্ষিকি ও জাতীয় শোক দিবসে আসেননি। এ বিষয়ে সোনালী ব্যাংকের একাধিক সূত্রে জানায় সোনালী ব্যাংক লিঃ এর বিদেশে অবস্থিত শাখা সমুহে নিয়োগের জন্য নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গত ১০ আগষ্ট বৃহস্পতিবার তিনি ঢাকায় যান। ১১ আগষ্ট শুক্রবার সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় তিনি অংশ নেন। পরীক্ষা শেষে তিনি কর্মস্থলে যোগদান নাবিস্তারিত পড়ুন
বাগেরহাট ও কচুয়ায় বিজ্ঞান মেলা
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের দশানি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমলা পাড়া মাধ্যমিক বিদ্যালয়, চিরুলিয়া স্কুল এ্যান্ড কলেজ ও কচুয়ার মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চিরুলিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তামজিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শংকর কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, সহকারী প্রকল্প সমন্বয়কারী আনন্দ মোহন বৈদ্য। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সূর্য্য কান্ত মন্ডল, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হাওলাদারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়ার দায়ে সিবিএ নেতার দেড় বছরের কারাদন্ড
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেয়ার দায়ে জসিম হাওলাদার (৩৫) এক সিবিএ নেতাকে দেড় বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালত একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেয়। বৃহষ্পতিবার দুপুরে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ওজোপাডিকো) বাগেরহাট কার্যালয় থেকে ওই নেতাকে গেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দন্ড দেয়া হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক জসিম হাওলাদার ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ওজোপাডিকো) বাগেরহাট কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী ও সিবিএ এর সাধারণ সম্পাদক। সে শহরের গোবরদিয়া এলাকার কুদ্দুস হাওলাদারেরবিস্তারিত পড়ুন
