প্রধান সূচি

পাইকগাছায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই আহত

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত হয়েছে। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার রাড়–লী গ্রামের মৃত মানু গাজীর ছেলে খোরশেদ গাজীর সাথে তার ভাই মোকছেদ গাজীর জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে গত বুধবার বিকালে বড় ভাই মোকছেদ গাজী (৫৫) ও তার ছেলে সালাম গাজী সহ তাদের লোকজন নিয়ে  খোরশেদ গাজীর বাড়ীতে প্রবেশ করে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় এর প্রতিবাদ করলে বড় ভাই ও তার লোকজন ছোট ভাই খোরশেদ গাজী (৫০) কে বেদম মারপিট করে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন আহত খোরশেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত খোরশেদের ছেলে মিঠু গাজী বাদী হয়ে দুই জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial