প্রধান সূচি

পাইকগাছায় পিকআপ ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে আহত- ১

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় পিকআপ ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছে। আহত ইজিবাইক চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ ও চালককে আটক আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে পাইকগাছা কয়রা সড়কে মাঠামের গেট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ঘটনার দিন বিকালে বৃষ্টির মধ্যে কয়রার দিক থেকে একটি পিকআপ পাইকগাছার উদ্দেশ্যে এবং পাইকগাছা থেকে চিংড়ি পোনা বোঝায় একটি ইজিবাইক কয়রার উদ্দেশ্যে যাচ্ছিল পথিমধ্যে শিববাটী ও কাঁটাখালী বাজারের মধ্যবর্তী মাঠামের গেটনামক স্থানে পৌছালে পিকআপ ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইক চালক গুরুতর আহত হয় এবং ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গিয়ে প্রায় ৩ লাখ টাকার চিংড়ি পোনা নষ্ট হয়ে যায়। পরে স্থানীয় লোকজন ইজিবাইক চালক হযরতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তৃব্যরত চিকিৎসকরা তাকে খুলনায় প্রেরণ করেন। এদিকে দূর্ঘটনার এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থালে অভিযান চালিয়ে পিকআপটি জব্দ ও চালককে আটক করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial