প্রধান সূচি

বাগেরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ এলাকা থেকে ৫০পিস ইয়াবাসহ আলামিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মোংলা বন্দরের শিল্প এলাকা সংলগ্ন দিগরাজের কাকড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলামিনের বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় গ্রামে।

বাগেরহাট ডিবি পুলিশের এসআই গাজী ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ আলামিনকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে কৌশলে নিজের মটরসাইকেলে করে মোংলা ও রামপালসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ এবং বেচাকেনা করে আসছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial