প্রধান সূচি

Tuesday, August 22nd, 2017

 

শোক সংবাদ

আনসার উদ্দীন গাজীর ইন্তেকালে শোক প্রকাশ

ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী আনসার উদ্দীন গাজী (১১০) বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার দুপুরে ভান্ডারিয়া পৌরশহরের ১ নং ওয়ার্ডের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। আনসার উদ্দিন গাজীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদানা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এম.পি) এবং দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও পাক্ষীক অনন্যা পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেনসহ ভান্ডারিয়ার বিশিষ্টজনরা। আজ বুধবার সকাল ৯ ঘটিকায় স্থানীয় কাজীর মসজিদ ঈদগাহ মাঠে মরহুমের জানাজাবিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে

এ.এস.টি. একাডেমিতে কুইজ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকের এ মাসে শহরের এ.এস.টি একাডেমি মিলনায়তনে  আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির রায়। এসময় বক্তব্য রাখেন শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও গৌতম চৌধুরী প্রমুখ। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন তানজিন আফরিন জিসা। এ কুইজ প্রতিযোগিতায় এ.এস.টি. একাডেমির প্রায় ২ শতাধিক ছাত্রী অংশ নেন এবং বঙ্গবন্ধুর সংগ্রামী কর্মময় জীবনের উপরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের অপসারনের দাবীতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৩নং পুটিখালী ইউপি চেয়ারম্যান শাহচান মিয়া শামীমের বিরুদ্ধে অনিয়ম, র্দূনীতির অভিযোগ এনে তাকে অপসারন ও তার বিচারের দাবী জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউপি সদস্যরা। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ ও ইউনিয়নের সকল সদস্যগন ছাড়াও ইউনিয়নবাসী অংশ গ্রহন করেন। পরে তারা চেয়ারম্যান শাহচান মিয়া শামীমের বিরুদ্ধে অনিয়ম-র্দূনীতির বিভিন্ন অভিযোগ এনে প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রের অংশ ছিল বঙ্গবন্ধুর হত্যাকান্ড …… শেখ হারুনুর রশীদ

পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রের অংশ ছিল বঙ্গবন্ধু হত্যাকান্ড। মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানি দোসররা স্বাধীনতার পরও তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখে। যার অংশ হিসাবে ৭৫ এর ১৫ আগস্ট পাকিস্তানের মদদপুষ্ট ষড়যন্ত্রকারী ওই চক্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরও ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। পৃথিবীর সবচেয়ে ন্যাক্কার জনক এ হত্যা কান্ডের বিচারের পথও বন্ধ করে দিয়েছিল। এমন কি আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে খালেদা, তারেক ও নিজামী চক্ররা ২০০৫ সালের ২১ আগস্ট গ্রেনেডবিস্তারিত পড়ুন


শিক্ষক সমীরণ মজুমদার হত্যাকান্ডে গ্রেপ্তারকৃতদের শাস্তির দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : নাজিরপুর উপজেলার স্কুল শিক্ষক সমীরণ মজুমদারকে হত্যার দায়ে গ্রেপ্তারকৃতদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে তার পরিবারের সদস্য ও এলাকবাসী। মঙ্গলার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে এ মানববন্ধনে সমীরন মজুমদারের নিজ এলাকা নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় তিন শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেছেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমীরণ মজুমদারের পিতা শৈলন্দ নাথ মজুমদার, মা নিহারকনা মাঝি, স্ত্রী স্বপ্না বসু, সমীরনের তিন শিশুকণ্যা সংযুক্তা, শুভমিতা ও রুদ্র মজুমদারসহ নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের চারবানীয়ারী এলাকাবাসী ওবিস্তারিত পড়ুন


পাইকগাছায় মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় সোনালী মুরগী পালনের উপর দুই দিন ব্যাপী তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দুস্থ ও হতদরিদ্র নারীদের সাবলম্বী করার লক্ষে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহায়তায় প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা প্রাণী সম্পদ ও পল্লী উন্নয়ন দপ্তর। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত,বিস্তারিত পড়ুন


নারায়ণগঞ্জে সাত খুন: নূর হোসেনসহ ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুন মামলার আপিলের রায়ে আসামি নূর হোসেন, তারেক সাঈদ, মাসুদ রানা সহ ১৫ আসামির মৃত্যুদ- বহাল রেখেছে হাইকোর্ট। এ মামলায় ১১ আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, কিছু সদস্যের জন্যে পুরো আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করা যাবে না। এর আগে ১৩ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় আদালত তারিখ পরিবর্তন করে ২২ আগস্ট দিন ধার্য করেন। গত ২৬ জুলাইবিস্তারিত পড়ুন


দেড় কোটি টাকার মালামাল আত্মসাত

ভান্ডারিয়া থানায় বিদ্যুত অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

ভান্ডারিয়া প্রতিনিধি : পাওয়ার গ্রীড কোম্পানী বাংলাদেশের (পিজিসিবি) ভান্ডারিয়া উপজেলা বিদ্যুৎ উপ-কেন্দ্রের কচা নদীর তীরে পরিত্যক্ত ১৩২ কেভি সঞ্চালন লাইনের প্রায় দেড় কোটি টাকার মালামাল আত্মসাতের অভিযোগে বরিশাল পিজিসিবির সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। গত রবিবার ভান্ডারিয়া থানায় দুর্নীতি দমন কমিশন বরিশালের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নং-১৭। ভান্ডারিয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় আসামিরা হলেন বরিশাল পিজিসিবি এর সাবেক নির্বাহী প্রকৌশলী (বর্তমানে খুলনা পাওয়ার হাউসের গ্রিড সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী) ওবিস্তারিত পড়ুন


শতাধিক পরিবারের মানবেতর জীবন যাপন

চিতলমারীতে একটি রাস্তার জন্য ২২ বছর অপেক্ষা!

প্রদীপ মণ্ডল, চিতলমারী : চিতলমারী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাটনি বাড়ী গ্রাম। থানা থেকে মাত্র ৫শ গজের মধ্যে গ্রামটির অবস্থান। এ গ্রামে প্রায় শতাধিক পরিবারের বসবাস। অথচ ২২ বছর বসবাসের পরও ণূন্যতম নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত এখানকার বাসিন্দারা। ফলে সারা বছরই প্রায় ৬শতাধিক মানুষকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। চিতলমারী উপজেলার সাত ইউনিয়নের সব গ্রামের কম বেশি উন্নয়নের ছোয়া লাগলেও এ গ্রামটিতে এতটুকু উন্নয়ন সাধিত হয়নি। পাটনি বাড়ি খালের পাড়ে মাঠের গা ঘেষে গ্রামটি অবস্থিত হওয়ায় সাড়া বছরই হাটু সমান কাঁদা মাড়িয়ে বাড়ি থেকে বেড়োতে এখানে বসবাসকারিদের। এ গ্রামেরবিস্তারিত পড়ুন


চিতলমারীতে চিত্রাপাড়ের মিনি সুন্দরবনে বন্য প্রাণীরা হুমকির মুখে

প্রদীপ মণ্ডল, চিতলমারী : রয়েল বেঙ্গল টাইগারের দেখা না মিললেও চিত্রার চরে মিনি সুন্দর বনে রয়েছে অসংখ্য মেছোবাঘ। এ বন জুড়ে রয়েছে তাদের রাজত্ব। দিন-রাত বনের এদিক-ওদিক দাপিয়ে বেড়ায় তারা। সুযোগ পেলে আশপাশের লোকজনের বাড়িতে হানা দিয়ে হাঁস-মুরগি তুলে নিয়ে যায়। ফলে গ্রামবাসি ক্ষিপ্ত হয়ে অনেক সময় এদের হত্যা করে থাকে। এতে করে খাদ্য ও নিরাপদ আশ্রয় স্থলের অভাবে চিত্রা পাড়ের মিনি সুন্দরবনে  মেছোবাঘসহ অন্যান্য প্রাণিরা এখন চরম হুমকির মুখে রয়েছে। এলাকাবাসির সাথে কথা বলে জানা গেছে, চিত্রাপাড়ের মিনি সুন্দরবনটি রক্ষার ব্যাপারে বনবিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নানা ধরণেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial