Tuesday, August 22nd, 2017
বাগেরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ এলাকা থেকে ৫০পিস ইয়াবাসহ আলামিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মোংলা বন্দরের শিল্প এলাকা সংলগ্ন দিগরাজের কাকড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলামিনের বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় গ্রামে। বাগেরহাট ডিবি পুলিশের এসআই গাজী ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ আলামিনকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে কৌশলে নিজের মটরসাইকেলে করে মোংলা ও রামপালসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ এবং বেচাকেনা করে আসছিল।
বাংলাদেশ জনতা পার্টির পাইকগাছা উপজেলা শাখার কমিটি গঠন
পাইকগাছা প্রতিনিধি : বাংলাদেশ জনতা পার্টির পাইকগাছা উপজেলা শাখা কমিটি গঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সংগঠনের দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় মুক্তিযোদ্ধা সুবোল চন্দ্র মন্ডলকে সভাপতি ও নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা জনতা পার্টির কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ইদ্রিস আলী মোল্লা, বাদল মোড়ল, যুগ্ম-সম্পাদক মাজেদ সরদার ও উপ-সম্পাদক আব্দুল আলী।
মাসুদা ভাট্টি
খুন আর রক্তমাখা বাংলাদেশের রাজনীতি
বাংলাদেশের রাজনীতিকে কেমন দেখেন আপনি? এরকম একটি প্রশ্ন দিয়েই যদি শুরু করি তাহলে প্রথমেই বলতে হবে যে, এদেশের রাজনীতি এখনও কেবল রক্ত পিপাসু। যদি পাল্টা প্রশ্ন করেন কেন এমন মনে হয় তাহলে আসলে একেবারে শুরু থেকেই শুরু করতে হবে। স্বাধীনতার মাত্র সাড়ে চার বছরের মাথায় জাতির পিতাকে সপরিবারে হত্যার পর এদেশে একদল রক্তপিপাসু খুনি ক্ষমতায় বসে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট থেকে শুরু করে ৭ই নভেম্বর পর্যন্ত খুন হওয়া ব্যক্তিদের তালিকার দিকে একবার নজর দিন, দেখবেন, এদেশের জাতীয় বীর ও তাদের পরিবার-পরিজনের রক্তে এদেশ ভেসে যাচ্ছে। তারপর বন্দুকের নলের মুখে প্রধানবিস্তারিত পড়ুন
ওমানে ৯ মাস ধরে বেতন পাচ্ছেন না বাংলাদেশি ১৫০ শ্রমিক
আন্তর্জাতিক ডেস্ক : ওমানের রাজধানী মাসকটে কর্মরত একশ থেকে দেড়শ বাংলাদেশি শ্রমিক গত ৯ মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। মাসকটে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দূতাবাসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, সময়মত শ্রমিকদের পারিশ্রমিক না দেয়ার ব্যাপারে আমাদের কাছে বেশকিছু অভিযোগ এসেছে। দেশটির বারকা শহরের বাংলাদেশি শ্রমিকরা বলছেন, তাদেরকে গত এক বছর ধরে সময়মত পারিশ্রমিক দেয়া হচ্ছে না। একজন কাঠমিস্ত্রির দাবি, আমরা কাজ করছি কিন্তু ঠিকমত বেতন দেয়া হচ্ছে না। দুই থেকে তিন মাস পর আমাদের বেতন দেয়া হচ্ছে। সর্বশেষ ৯ জুলাই বেতন পেয়েছি। তিনি বলেন,বিস্তারিত পড়ুন
হলিউডের সিনেমা ফিরিয়ে দিলেন দীপিকা
বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অভিনীত পরবর্তী সিনেমা পদ্মাবতী। বর্তমানে এর শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এতে এ অভিনেত্রী এতটাই মগ্ন যে, নতুন কোনো সিনেমাতে চুক্তিবদ্ধ হচ্ছেন না। এমনকি হাতছাড়া করছেন হলিউড সিনেমা। চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পায় দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ। এতে দীপিকার অভিনয় বেশ প্রশংসা পায়। এরপর হলিউডের কয়েকজন প্রযোজক এ অভিনেত্রীকে সিনেমার প্রস্তাব দেয়। এর মধ্যে একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান তাকে আকর্ষণীয় একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাবও দেয়। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে এও শোনা যাচ্ছে, পারিশ্রমিক নিয়ে বনিবনাবিস্তারিত পড়ুন
বাংলাদেশে পরবর্তী সূর্যগ্রহণ কবে?
কন্ঠ ডেস্ক : যুক্তরাষ্ট্রে গতকাল সোমবার রাতের আঁধার নেমেছিল ভরদুপুরে। গত ৯৯ বছরের মধ্যে দেশটির একপ্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেছে লাখো মার্কিন। এ কারণে কালকের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তোলপাড় ফেলেছিল দেশটিতে। পৃথিবীর আরেক প্রান্তে থাকা বাংলাদেশ থেকে এ সূর্যগ্রহণ দেখা যায়নি। বাংলাদেশে পরবর্তী সূর্যগ্রহণ দেখা যাবে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর। তবে এটি পূর্ণ সূর্যগ্রহণ নয়, এটা হবে আংশিক সূর্যগ্রহণ। বাংলাদেশ থেকে পরবর্তী বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে অনেক দিন পর। সেই ২০৬৪ সালের ১৭ ফেব্রুয়ারি! বাংলাদেশে সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে ২০০৯ সালের ২২ জুলাই। সকাল ৭টা থেকেবিস্তারিত পড়ুন
