প্রধান সূচি

পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার, জোয়াদুর রসুল বাবু, দিবাকর বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রকৌশলী আবু সাঈদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সরদার আহসান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বন কর্মকর্তা আব্দুস সালাম খান, উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, একটি বাড়ী একটি খামার প্রকল্প সমন্বয়কারী জয়া রানী রায়, আনসার ও ভিডিপি প্রদর্শিকা আফরোজা খাতুন ও উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা। সভায় উপজেলা পরিষদের সীমানা প্রাচীর ও মেইন গেট নির্মাণ, পৌরসভা, গদাইপুর ও কপিলমুনি বাজার ফর্মালিনমুক্ত ঘোষণা, তাল বীজরোপন ও ভিক্ষুক মুক্ত করণ কর্মসূচি জোরদার করণের সিদ্ধান্ত গৃহিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial