Monday, August 21st, 2017
নায়করাজ রাজ্জাক আর নেই
বিনোদন ডেস্ক : বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক আর নেই! ইন্নালিল্লাহি … রাজিউন। সোমবার সন্ধ্যা ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। গুরুতর অবস্থায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তার জীবনের অবসান ঘটে বলে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। এই নায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গণে। রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের (বর্তমান ভারতের) কলকাতার টালিগঞ্জে। কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় স্বরসতি পূজা চলাকালীন সময়ে মঞ্চ নাটকে অভিনয়ের জন্য তার গেম টিচার রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে বেছেবিস্তারিত পড়ুন
প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০ ও খাসি ২০
কন্ঠ ডেস্ক : কোরবানির পশুর চামড়ার সংগ্রহ মূল্য নির্ধারণ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা ও ঢাকার বাইরে লবণযুক্ত গরুর চামড়ার দাম ৪০ থেকে টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সারাদেশে খাসির লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা ও বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকায় সংগ্রহ করা হবে। চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের নিয়ে রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ দাম নির্ধারণ করেন।
আবার গাড়ি হামলা নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের মার্সেই শহরে দুটি বাস শেল্টারে গাড়ি চালিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক জন। পুলিশ ঘটনাস্থল থেকে জনসাধরণকে দুরে থাকার পরামর্শ দিয়েছে। ৩৫ বছর বয়সী গাড়িচালককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ওই গাড়িচালক ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইতে স্থানীয় সময় সকাল সোয়া আটটার দিকে একটি বাস শেল্টারে গাড়ি চালিয়ে দেয়। এক ঘণ্টা পর কয়েক মাইল দূরের আরেকটি শেল্টারে গাড়ি চালিয়ে দেয় সে। পুলিশের এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে গাড়ি চালকের মোটিভ এখনও স্পষ্ট নয়।
মঠবাড়িয়া দুর্ধর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী জুয়েল ইয়াবাসহ গ্রেফতার
মঠবাড়িয়া প্রতিনিধি : ঢাকার চাঞ্চল্যকর হীরা জুয়েলার্স ডাকাতি, ভাংচুর ও দ্রুত বিচার আইনসহ ৭ মামলার পলাতক আসামী জুয়েল মৃধা (৩২)কে অবশেষে গ্রেফতার করেছ মঠবাড়িয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দুপুরে উপজেলার নিলপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা ১০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুর্ধর্ষ ডাকাত জুয়েল উপজেলার সোনাখালী গ্রামের ইউনুছ মৃধার ছেলে। সৌদি প্রবাসী আশরাফ গাজীর স্ত্রী কহিনুর বেগম (৫৫) জানান, জুয়েল একজন সন্ত্রাসী ও চাঁদাবাজ। স্বামী প্রবাসে থাকায় জুয়েল আমার কাছে ২০ হাজার টাকা চাঁদাবাদী দাবী করে। ওই টাকা দিতে রাজীবিস্তারিত পড়ুন
সংসদ নিয়ে কথা বলার আগে প্রধান বিচারপতির পদত্যাগ করা উচিত ছিল … প্রধানমন্ত্রী
ঢাকা অফিস : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায়ে সংসদ নিয়ে কথা বলার আগে প্রধান বিচারপতির পদত্যাগ করা উচিত ছিল। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতির কথা উল্লেখ করে বলেন, রাষ্ট্রপতি যাকে নিয়োগ দিলেন তিনিই আবার রাষ্ট্রপতির ক্ষমতা কেড়ে নিতে চাচ্ছেন। তিনি বলেন, দুর্নীতিবাজদের রক্ষা করা ও পক্ষ নেয়া প্রধান বিচারপতির কাজ নয়। প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে সংসদ সদস্যদের নিয়ে যে বৈধতা ও অবৈধতার প্রশ্ন এনেছেন এ ধরনের প্রশ্ন আসতে পারে না। কথাগুলো পর্যবেক্ষণে লেখার আগে এ পদ থেকে ওনার সরে যাওয়া উচিত ছিল। সোমবার বিকেলেবিস্তারিত পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গল ও বুধবারের ডিগ্রি পরীক্ষা স্থগিত
কন্ঠ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবারের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এছাড়া, গত ১৩ আগস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন রুটিনও প্রকাশ কেরা হয়েছে। গতকাল সোমবার বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য শুধুমাত্র ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের (পুরাতন সিলেবাস) ২২ আগস্ট ও ২৩ আগস্টের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৩ আগস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব পরীক্ষাবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকের এ মাসে পিরোজপুরে সোমবার দুপুরে আলামকাঠী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার চক্রবর্ত্তী। তানজিন আফরিন জিসার পরিচালনায় অনুষ্ঠিত এ কুইজ প্রতিযোগিতায় বক্তব্য রাখেন শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী। কুইজ প্রতিযোগিতায় আলামকাঠী পল্লী মঙ্গল মাধ্যমিকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে এক যুবককে কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টার : পিরোজপুরে তুচ্ছ ঘটনার জের ধরে আমিন খাঁ (২৮) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। সোমবার সদর উপজেলার পান্তাডুবি এলাকায় এ ঘটনা ঘটে। আহত আমিন খাঁ পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠি গ্রামের চাঁন খাঁ’র ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে আমিন খাঁ বাড়ি থেকে পান্তাডুবি এলাকায় যাচ্ছিল। এসময় পান্তাডুবি গ্রামের ফারুক হোসেনের সঙ্গে আমিনের বাক বিতন্ডা হয় এবং একপর্যায়ে ফারুক হোসেন ও তার সহযোগিরা আমিনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আমিনেরবিস্তারিত পড়ুন
মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষের মৃতুতে শোক সভা ও দোয়া মিলাদ
ভাণ্ডারিয়া প্রতিনিধি : ভাণ্ডারিয়া উপজেলার মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ এবং নড়াইল ভিক্টোরিয়া কলেজ ও বাগেরহাট পিসি কলেজের সাবেক প্রিন্সিপাল মরহুম আসমত আলী আঁকনের মৃত্যুতে কলেজের উদ্যোগে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় কলেজ অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মামুন এর সভাপতিত্বে তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, প্রধান অতিথি সাবেক অধ্যক্ষ মোঃ শরীফ আব্দুল কাইয়ুম। এসময় আরো বক্তব্য রাখেন জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও ভাণ্ডারিয়ার সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, এ কলেজেরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
ভান্ডারিয়া প্রতিনিধি : জেলার ভান্ডারিয়া থানা পুলিশ নদমুলা গ্রামের ভান্ডারিয়া – চরখালী সড়কের নদমুলা মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকা থেকে রাজন (২০) নামের এক যুবককে ইয়াবাসহ গ্রেফতার করেছে। ভান্ডারিয়া থানার এস আই কামরুল এর নেতৃত্তে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, এব্যপারে থানার এস আই কামরুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। তিনি আরো জানান, সোমবার আদালতের মাধ্যমে যুবক রাজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
