প্রধান সূচি

Monday, August 21st, 2017

 

কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

কাউখালী প্রতিনিধি : কাউখালী উপজেলায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সাবেক প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান খানকে সভাপতি এবং ডিসি অফিসের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ মনোয়ার হোসেন মিঞা, বিনয় কৃষ্ণ কুন্ডু, সহ-সম্পাদক মোঃ মোশারেফ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সামছুল হক, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ কান্ত নাথ, কোষাধ্যক্ষ রাম কৃষ্ণ সাহা, শিক্ষা-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ হায়দার আলী সিকদার, প্রচার সম্পাদক মোঃবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার ইন্দুরকানী গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে ঢেপসাবুনিয়া গ্রামের সাইফুল ইসলামের দেড় বছরের ছেলে মোঃ নাইম ইসলাম পার্শ্ববর্তী পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে স্বজনরা তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাকিল আহম্মেদ খান জানান, শিশুটিকে ১০ মিনিট ধরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় সে বেচে নেই।


ইন্দুরকানীতে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে র‌্যালী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে র‌্যালীটি ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দুরকানী বাজারে শেষ হয়। পরে ইন্দুরকানী আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাওলানা মোঃ গিয়াস উদ্দিন সেলিম, আওয়ামী লীগ নেতা মাহাবুব আলম ফকির, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, ভারপাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল সিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম লিটন প্রমুখ।বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানসহ ছাত্রলীগ ও যুবলীগের ১০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় হামলা ও ভাংচুরের অভিযোগ প্রমানিত হওয়ায় টিকিকাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রিপনসহ ১০ জনের বিরুদ্ধে সম্প্রতি আদালতে চার্জশীট দাখিল করেছে থানা পুলিশ। চার্জশীটকৃত অন্যান্য আসামীরা হলো ইউপি সদস্য জসিম মৃধা, ছাত্রলীগ নেতা এনামুর রহমান মনির, সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া, যুবলীগ কর্মী তকদির মাতুব্বর, কবির হোসেন, মারুফ হোসেন, এনায়েত হোসেন, জুয়েল ও মোস্তফা। ওই মামলায় আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় স্থানীয় হাসান মিয়া, সোহাগ মিয়া ও রাজীবকে অত্র মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মামলা সূত্রে জানাযায়, উপজেলার বাইশকুড়া বাজারে একতাবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ

মঠবাড়িয়া প্রতিনিধি : ২১ আগস্ট-২০০৪ বিএনপি জামায়ত জোট সরকারের আমলে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার সাথে জড়িতদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে মঠবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগ। সোমবার সকালে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল শেষে নিহতদের স্মরণে এক সভায় বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা, ছাত্রলীগ সহ সভাপতি জাহিদুল ইসলাম বাবু, ছাত্রলীগ নেতা বেল্লাল হোসেন, সাকিল আহম্মেদ ওলি, মোঃ শাহিন মিয়া, মোঃ মুশফিকুর রহীম, সাইদুল ইসলাম ও রায়হান আকন নুরন্নবী প্রমূখ। শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


জনপ্রতি দেয়া হবে এক লাখ টাকা

স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পন করা ১৩২ বনদস্যুকে স্বাবলম্বী করছে সরকার

কামরুজ্জামান, বাগেরহাট : দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পন করা সুন্দরবনের ১২টি বনদস্যু বাহিনীর ১৩২ জন সদস্যকে স্বাবলম্বী করতে অর্থ সাহায্যের ঘোষণা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেওয়া হবে।  ২৩ আগষ্ট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এ টাকা বিতরণ করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাগেরহাট আসছেন। বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এই উপলক্ষে এক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। র‌্যাব-৮ সূত্রে জানাগেছে, ২০১৬ সালের ৩১ মে র‌্যাবের কাছে সুন্দরবনেরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ড্যাফোডিলস কিন্ডার গার্ডেনে শোকদিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ড্যাফোডিলস কিন্ডার গার্ডেনে শোকদিবস পালিত পালিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট শহরতলীর কাঠাল ড্যাফোডিলস কিন্ডার গার্ডেন এ জাতীর জনক বঙ্গ বন্ধুর ৪২তম  শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ড্যাফোডিলস স্কুলের পরিচালনা পর্ষদ এর সভাপতি সরদার শুকুর আহম্মেদ এর সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষিকা মিসেস আকলিমা সুলতান হেনার সার্বিক পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, জেলা যুবলীগনেতা ও অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা সরদার ফারুক আহম্মেদ মনি। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব, প্রতিষ্ঠানের সহসভাপতি মোঃ হাবিবুর রহমান,বিস্তারিত পড়ুন


২১ আগস্ট আহত বাগেরহাটের জগলুর পরিবারের মানবেতর জীবন

খোন্দকার নিয়াজ ইকবাল : ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ১৩ বছর পার হলেও অনেক পরিবারের খোজ রাখা হচ্ছেনা। ওই পরিবারগুলো এখন মানবতের জীবন-যাপন করছে। ২০০৪ সালের  একুশে আগষ্ট এই দিনে গ্রেনেড হামলায় সেই সময়ের বিরোধী দলের নেতা ও বর্তমান  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও নিহত হন মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি  রহমানসহ ২৪ জন। গুরুতর আহত হন অসংখ্য মানুষ। সেই দিনে ওই হামলার স্বীকার বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী গ্রামের সৈয়দ সুলতান হোসেনের ছেলে তৎকালীন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জগলুল হোসেন সবুজ। বোমার আঘাতের বোঝাবিস্তারিত পড়ুন


বাঘের হামলায় পঙ্গুত্ববরণ করা সুঠাম দেহের অধিকারী বনজীবী মোতালেব আজ পথের ভিক্ষারী

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা : সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে জীবন বাঁচাতে পারলেও একটি পা হারিয়ে বনজীবী মোতালেব গাজী পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন-যাপন করছে। বাঘের মুখ থেকে রক্ষা পেতে একাই লড়াই করে প্রাণ ফিরে পেলেও বাঁচাতে পারেনি একটি পা। পা হারিয়ে পঙ্গু মোতালেব আজ অসহায়। অন্যের করুণায় তার জীবন চলে। বাঘে খোড়া অপদাব, অপয়া, সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, প্রতারণা আর অবহেলার স্বীকার, বাঘের আক্রমনে পঙ্গুত্ব বরণ করা মোতালেব গাজীর জীবনের চাকা ঘুরছে ভিক্ষা করে। মোতালবের সঙ্গে কথা বলে জানা যায়, মোতালেব গাজী প্রায় ৩০ বছর আগে সুন্দরবনে গরানকাঠবিস্তারিত পড়ুন


পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার, জোয়াদুর রসুল বাবু, দিবাকর বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial