প্রধান সূচি

কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

কাউখালী প্রতিনিধি :

কাউখালী উপজেলায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সাবেক প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান খানকে সভাপতি এবং ডিসি অফিসের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ মনোয়ার হোসেন মিঞা, বিনয় কৃষ্ণ কুন্ডু, সহ-সম্পাদক মোঃ মোশারেফ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সামছুল হক, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ কান্ত নাথ, কোষাধ্যক্ষ রাম কৃষ্ণ সাহা, শিক্ষা-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ হায়দার আলী সিকদার, প্রচার সম্পাদক মোঃ মোফাজ্জেল হোসেন, আভ্যন্তরিন হিসাব নিরীক্ষক আলহাজ্ব মোঃ নুরুল হক হাওলাদার এবং সদস্যরা হলেন দেবেন্দ্র নাথ দেবনাথ, সরোজ কুমার শীল, মোঃ আঃ রহমান হাওলাদার, মোঃ হারুন অর রশিদ, রবীন্দ্র নাথ মজুমদার, মোঃ সওকত হোসেন মিঞা, মোঃ লিয়াকত আলী খান ও মোঃ আব্দুর রশীদ তালুকদার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial