মঠবাড়িয়ায় ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ
মঠবাড়িয়া প্রতিনিধি :
২১ আগস্ট-২০০৪ বিএনপি জামায়ত জোট সরকারের আমলে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার সাথে জড়িতদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে মঠবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগ। সোমবার সকালে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল শেষে নিহতদের স্মরণে এক সভায় বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা, ছাত্রলীগ সহ সভাপতি জাহিদুল ইসলাম বাবু, ছাত্রলীগ নেতা বেল্লাল হোসেন, সাকিল আহম্মেদ ওলি, মোঃ শাহিন মিয়া, মোঃ মুশফিকুর রহীম, সাইদুল ইসলাম ও রায়হান আকন নুরন্নবী প্রমূখ।
শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Please follow and like us:
« স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পন করা ১৩২ বনদস্যুকে স্বাবলম্বী করছে সরকার (পূর্ববর্তি সংবাদ)
