প্রধান সূচি

Monday, August 21st, 2017

 

পাইকগাছা উপজেলা ছাত্রদলের জরুরী সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা ছাত্রদলের উদ্যোগে আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ছাত্রদলের ইউনিট কমিটি গঠনের লক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা ছাত্র দলের আহবায়ক দিপংকর সরদার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের প্রথম যুগ্ম-আহবায়ক এসএম নাজমুল হুদা মিন্টু, যুগ্ম আহবায়ক মোঃ শাহিনুর রহমান, সাইফুল ইসলাম, এএইচএম আরিফ, হেলাল হাফিজ, ইমরান বাসার, জিয়াউর রহমান ও শামীমুর রহমান নান্টু।


পাইকগাছায় ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামীলীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে এবং দোষীদের শাস্তির দাবিতে গতকাল সোমবার পাইকগাছায় পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে পৌরসভার জিরো পয়েন্টে জাতীয় শ্রমিক লীগ কার্যালয়ে সংগঠনের পৌর সভাপতি শেখ হারুনর রশীদ হিরু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী মাসুমা খাতুন, উপজেলা আ’লীগের আহবায়ক কমিটিরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় মারপিটের ঘটনায় এক গ্রাম পুলিশ আহত

পাইকগাছা প্রতিনিধি : পুর্ব শত্রুতার জের ধরে মারপিটের ঘটনায় পাইকগাছার চাঁদখালী ইউপির এক গ্রাম পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় গ্রাম পুলিশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউপির ধামরাইল গ্রামের মৃত নরেন্দ্র নাথ রায় এর ছেলে দিলিপ কুমার রায় (৪৬) দীর্ঘ দিন যাবত গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ঘটনার দিন গত রবিবার সন্ধ্যার দিকে একই ইউনিয়নের ফতেপুর গ্রামের জনৈক আমজেদের দোকানের সামনে রাস্তার উপর ইতিপুর্বে এলাকার এক আসামী ধরার বিষয়কে কেন্দ্র করে কাওয়ালী গ্রামের মৃত রাজ্জাক গাজীর ছেলে জালালবিস্তারিত পড়ুন


পাইকগাছায় কলেজ ছাত্রীকে যৌন পীড়নের ঘটনায় থানায় মামলা

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজ ছাত্রীকে যৌন পীড়ন ও মারপিট করার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার কাওয়ালী গ্রামস্থ জামে মসজিদের সামনে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪ জনের নামে মামলা হয়েছে। মামলা সূত্রে জানাগেছে, উপজেলার কাওয়ালী গ্রামের দাউদ গাজীর পুত্র মাসুদ গাজী (২০) একই গ্রামের তাসলিমা বেগমের কন্যা আয়শা সিদ্দিকীকে কলেজে যাওয়ার পথে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। আয়শা সিদ্দিকী ফসিয়ার রহমান মহিলা ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্রী। ১১ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে আয়শা সিদ্দিকীকে গ্রামের অমিত মাষ্টারেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial