প্রধান সূচি

বাগেরহাটে স্বাস্থ্য বিভাগের বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জাতির জনক বঙ্গ বন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সভাকক্ষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিকাশ কুমার দাসের এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য আলহাজ্জ এ্যাড: মীর শওকাত আলী বাদশা।

এ সময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা: আ: আলিম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড: পারভীন আহম্মেদ, বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস বেবী মোরশেদা খানম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রদিপ কুমার বকসি, মাও শিশু হাসপাতালের ডা: আ: সামাদ, বাগেরহাট প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন, সাবেক সম্পাদক মো: কামরুজ্জামান, সাবেক সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, ডা: শেখ মোস্তাফিজুর রহমান, ডা: মো: ওহিদুল ইসলাম, পারভীন খাতুন, জাকিরুননেছা, আঞ্জুমান আরা, আকতার জাহান, সাংবাদিক সরদার শুকুর আহম্মেদ প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial