Sunday, August 20th, 2017
বাগেরহাটে স্বাস্থ্য বিভাগের বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জাতির জনক বঙ্গ বন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সভাকক্ষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিকাশ কুমার দাসের এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য আলহাজ্জ এ্যাড: মীর শওকাত আলী বাদশা। এ সময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা: আ: আলিম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড:বিস্তারিত পড়ুন
বাগেরহাটে মুক্তিপনের দাবীতে অপহৃত দু’ব্যবসায়ীকে উদ্ধার ॥ গ্রেফতার ৩
বাগেরহাট প্রতিনিধি : জেলার ফকিরহাট উপজেলার ডাকবাংলো এলাকা থেকে মুক্তিপনের দাবীতে অপহৃত দু’ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরনের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় উদ্ধার হওয়া অপহৃতা সুশান্ত রায় বাদী হয়ে ৫’জনকে আসামী করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার রাতে মুক্তিপনের টাকা পরিশোধ করা হবে এমন প্রতিশ্রুতি দিয়ে ছদ্ধবেশে পুুলিশ দু’জনকে ফকিরহাট উপজেলার ডাকবাংলো এলাকা থেকে আটক করে। পরে আককৃতদের তথ্য অনুযায়ী অপরজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামের মোঃ মতিয়ার মোল্লার ছেলে রুবেল মোল্লা ওরফে ডলার (২৬) ওবিস্তারিত পড়ুন
বাগেরহাটের শ্রীপুর রাধা গোবিন্দ মন্দিরে চুরি
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নে শ্রীপুর-জয়পুর সার্বজনীন রাধা-গোবিন্দ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতের অজ্ঞাত চোরেরা মন্দিরের তালা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটায়। গতকাল রবিবার সকালে এলাকাবাসি পুলিশে খবর দিলে মোড়েলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় সুজন সাহা বলেন, শবিবার রাতে মন্দিরের সেবায়িত পাশের বাড়িতে প্রতিরাতের ন্যায় ঘুমিয়ে পড়েন। পরের দিন (রবিবার) সকালে এসে দেখেন মন্দিরের তিনটি তালা ভেঙ্গে প্রতিমার গায়ে থাকা আড়াই ভরি ওজনের স্বর্নের গহনা ও পুজারীদের দান করা নগদ আনুমানিক ২০হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুলবিস্তারিত পড়ুন
বাগেরহাট ও কচুয়ায় বিজ্ঞান মেলা
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিকাশ চন্দ্র অধিকারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা,অভিভাবক সদস্য হাফেজ মওলানা আব্দুল হামিদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধীমান কান্তি পাল,শারমীন আক্তার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আশীষ কুমার পাল, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ জাকির আমীন। বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্রী (বিজ্ঞান ক্লাবের প্রচার সম্পাদক)বিস্তারিত পড়ুন
কচুয়ায় সাজাপ্রাপ্ত মাদক বিক্রেতা আটক
কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া থানা পুলিশ শনিবার রাতভর অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য লাভলু কোটাল (৩৫)কে আটক করে। সে কচুয়া উপজেলার পিংগুড়িয়া গ্রামের মৃত মোজাম্মেল কোটালের ছেলে। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিংগুড়িয়া এলাকা থেকে এসআই, সাখায়েতুল ইসলাম, তরিকুল ইসলাম ও এএসআই আবুল কালাম আজাদসহ পুলিশের অন্যান্য সদস্যরা মিলে রাতভর অভিযান চালিয়ে লাভলুকে আটক করে। তার বিরুদ্ধে কচুয়া, মোরেলগঞ্জসহ বিভিন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী।
ভান্ডারিয়ায় ট্রলার ডুবি ৫ লাখ টাকার মালামাল নষ্ট
ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়া বন্দরের পুরাতন খেয়া ঘাট সংলগ্ন পোনা নদীতে রবিবার বেলা ১১টার দিকে ভান্ডারিয়া-ভগিরথপুর গামী একটি ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা বানাই এলাকার গৃহিনী শিল্পী রানী (২৫) ও সিংখালী এলাকার আঃ ছালাম মোল্লা (৫৫) নামের দুই যাত্রী প্রাণে বেচেঁ যায়। তবে ট্রলারের মালিক রিয়াজ ও চালক সরওয়ার পলাতক রয়েছে। ভান্ডারিয়া বন্দর বাজার ব্যবস্থানা কল্যাণ সমিতির সভাপতি আঃ ছালাম খোন্দকার জানান, ট্রলারটি সিমেন্ট, লোহা ও মুদিমনোহরি মালামালা নিয়ে বেলা ১১টার দিকে ভগিরথপুরের উদ্দেশ্যে ঘাট ছেড়ে দিয়ে পুনরায় যাত্রী নেয়ার জন্য ঘাটে আসার সময় জোয়ারের অতিরিক্ত চাপ এবং ট্রলারে অতিরিক্তবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে যুবলীগের শোক দিবসের ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা
ইন্দুরকানী প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপলক্ষে ইন্দুরকানী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইকরামুল সিকদারের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে সাটানো ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইন্দুরকানী থানায় সাধারন ডায়রী করেছেন ঐ যুবলীগ নেতা। জিডি সূত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা যুবলীগের পক্ষ থেকে আগস্ট মাসের প্রথম দিকে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক শ্রদ্ধাঞ্জলীর ব্যানার ও ফেস্টুন সাটানো হয়। কিন্তু ইন্দুরকানী বাজার থেকে ঘোষেরহাট বাজার পর্যন্ত সাটানো ৫/৬ টি ব্যানার, ফেস্টুন গত ১৮/৮/১৭ ইং তারিখবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে জিংক সম্মৃদ্ধ ধানের বৈশিষ্ট্য ও জিংকের উপকারিতা সম্পর্কে কৃষকদের প্রশিক্ষন
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে জিংক সম্মৃদ্ধ ধানের বৈশিষ্ট্য ও জিংকের উপকারিতা সম্পর্কে কৃষকদের প্রশিক্ষন দেয় হয়েছে। রবিবার বিকালে উপজেলার ৩০ নং চরবলেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হারভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগীতায় এবং বাস্তবায়ন সংস্থা স্বদেশ উন্নয়ন কেন্দ্র (সুক) এর আয়োজনে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। প্রশিক্ষনে বক্তব্য রাখেন, ইন্দুরকানী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হারভেস্ট প্লাস বাংলাদেশ (বরিশাল অঞ্চল) এআরডিও মোঃ জাহিদ হোসেন, ইন্দুরকানী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, মোঃ রেজাউল করিম, স্বদেশ উন্নয়ন কেন্দ্র (সুক) এর মোঃ সেলিম হোসেন হাওলাদার, স্থানীয় কৃষক বাহাদুর মোল্লা, শাহিন হালাদার (আউয়াল) প্রমুখ। এতেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া
এস.এম. আকাশ, মঠবাড়িয়া : মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তুষখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে আলোচনা সভায় তুষখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম নান্না পঞ্চায়েতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ আনোয়ার হোসেন, মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক খান, সহ-সভাপতি আরিফ-উল-হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হকবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় মসজিদ থেকে ধরে এনে কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টা
মঠবাড়িয়া প্রতিনিধি : পুর্ব শত্রতার জের ধরে জুম্মার নামাজের সময় মসজিদ থেকে বজলু আকন (৩৫) নামের এক কৃষককে ধরে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ চাকরীচ্যুত পুলিশ সদস্য (সিআইডি) কবির ও তার সহোদররা। গুরুতর আহত বজলুকে সন্ধ্যায় মুসল্লীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে এলে অশংকাজনক অবস্থায় রাতে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। বজলু উপজেলার বুড়িরচর গ্রামের খালেক আকনের পুত্র। এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার বুড়িরচর গ্রামের ব্যবসায়ী হাবিব খানের সাথে আপন চাচাত ভাই কবিরের (বরখাস্তকৃত পুলিশ সদস্য) দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এবিস্তারিত পড়ুন
