প্রধান সূচি

বাগেরহাটে কৃষকদের মাঝে গাছের চারা বিতরন

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় শহরের হাড়িখালী বালুর মাঠে কৃষকেদের মাঝে এ চারা বিতরন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষ রোপনে কৃষকদের উদ্বুদ্ধ করতে জেলার সাবিল গ্রুপের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়। প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরন ও বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্ভধন করেন সমাজকল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোজ্জাম্মেল হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশা, এমপি, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম, নিউ বসুন্ধরা রিয়েল এষ্টেট লিঃ-এর চেয়ারম্যান মাওঃ মোঃ আনিসুর রহমান।

অধ্যাপক মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গাছের চারা বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এসময় বক্তব্য রাখেন সাবিল গ্রুপ ও নিউ বসুন্ধারা রিয়েল এষ্টেট লিঃ প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এম.এ.মান্নান তালুকদার। সাবিল গ্রুপের পরিচালক অধ্যক্ষ হাফেজ মাওঃ মোঃ রুহুল আমিন, সাবিল গ্রুপের পরিচালক শাহনুর রহমান শামীম প্রমুখ। এ সময় বাগেরহাট জেলার ৪’শ কৃষককে মাঝে দুই হাজার ফলের চারা বিতরন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial