Saturday, August 19th, 2017
হাত বাড়ালেই মিছলে মাছ শিকারের বিষ
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ॥ হুমকীর মুখে পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ ও কুমির
কামরুজ্জামান, বাগেরহাট থেকে : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বিভিন্ন খালে একশ্রেণীর অসাধু জেলেদের বিষ দিয়ে মাছ শিকারের ফলে হুমকীর মখে পড়ছে বিভিন্ন প্রজাতির মাছসহ লবন পানির কুমির। হাত বাড়ালেই মাছ শিকারের ওষুদের সহজ লভ্যতার কারনে এসব কীটনাশক বা বিষরে ক্ষতিকর প্রভাব থেকে রেহাই পাচ্ছে না সুন্দরবনের জীব-বৈচিত্রও। সুন্দরবনে র্যাব, কোস্টগার্ড, বনরক্ষীসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠর নজরদারীর পরও থেমে নেই বিষ দিয়ে মাছ শিকারের এই ধ্বংসজ্ঞ। বেশি মুনাফার আশায় সুন্দরবনের বিভিন্ন নিষিদ্ধ খালে বিষ দিয়ে মাছ শিকার করার জন্য বন সংলগ্ন বাজার গুলোর কীটনাশকের দোকান থেকে সহজে এ বিষ সংগ্রহ করছেবিস্তারিত পড়ুন
সদর উপজেলা পরিষদের আলোচনা সভায় ডা. মোজাম্মেল
বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনিদের দেশে ফিরেয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে
বাগেরহাট প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সমাজকল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডা. মোজাম্মেল হোসেন এমপি বলেছেন, দেশকে কলংকো মুক্ত করতে হলে জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের স্বঘোষিত খুনিদের দেশে ফিরেয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন যিনি নিজের জীবন নিয়ে কখনো চিন্তা করেননি। সব সময় এদেশের মানুষের উন্নয়ন ও সুখ শান্তির কথা ভেবেছেন। শনিবারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে কৃষকদের মাঝে গাছের চারা বিতরন
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় শহরের হাড়িখালী বালুর মাঠে কৃষকেদের মাঝে এ চারা বিতরন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষ রোপনে কৃষকদের উদ্বুদ্ধ করতে জেলার সাবিল গ্রুপের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়। প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরন ও বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্ভধন করেন সমাজকল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোজ্জাম্মেল হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশা, এমপি, স্থানীয় সরকার শাখারবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ১৫০ পিচ ইয়াবাসহ দুই বিক্রেতা আটক
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ১৫০ পিচ ইয়াবা সহ দুই বিক্রেতাকে থানা পুলিশ আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে পৌরসভার সরল তেলপাম্প এলাকা থেকে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের করিম সানার ছেলে বাবু সানা (২৬) ও সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাঁটাখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে বুলবুল (৩৫)কে ১৫০ পিচ ইয়াবা সহ হাতেনাতে আটক করেন বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।
ক্যান্সারে আক্রান্ত নাজেমের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার ক্যান্সারে আক্রান্ত হতদরিদ্র নাজেম গাজী (৩৫) বাঁচতে চাই। চিকিৎসার জন্য আকুতি জানিয়ে সমাজের স্ব-হৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন। বর্তমানে তিনি ঢাকার মহাখালীস্থ ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাজেম পাইকগাছা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাতিখালী গ্রামের মান্দু গাজীর ছেলে। হতদরিদ্র নাজেমের কোন জায়গা-জমি না থাকায় পরিবার-পরিজন নিয়ে পৌর এলাকার ওয়াপদার ধারে বস্তিতে বসবাস করে আসছেন। গত দেড় মাস আগে নাজেমের শরীরে ক্যান্সার ধরা পড়ে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা শেষে তাকে ঢাকার মহাখালীস্থ ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকের এ মাসে পিরোজপুরে শনিবার দুপুরে টাউন মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম হাওলাদার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী। পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ, আফতাবউদ্দিন কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বালক বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয় ইতিপূর্বে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন
