প্রধান সূচি

বাগেরহাটে জাতীয় শোক দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে অস্থায়ী মঞ্চ তৈরি করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও তার সহযোগী বিভিন্ন সংগঠন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন স্কুল, কলেজ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এরপর জেলা প্রশাসনের উদ্যোগে বাগেরহাট শহরে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক দলের নেতা কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

পরে স্বাধীনতা উদ্যানে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।

এদিকে, জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিশু একাডেমি শিশুদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিশু অংশ নেয়।

এছাড়া দিবসটি উপলক্ষে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, মসজিদ, মন্দির, গীর্জায় দোয়া ও প্রার্থনা করা হয়। আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ সহযোগী সংগঠন জেলার বিভিন্ন স্থানে কাঙ্গালী ভোজের আয়োজন করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial