Tuesday, August 15th, 2017
পিরোজপুরে জাতীয় শোক দিবস পালিত
ষ্টাফ রিপোর্টার : জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪২তম শাহদাৎ বার্ষিকীর বিভিন্ন কর্মসূচী পিরোজপুরে আজ মঙ্গলবার যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়। সকালে বঙ্গবন্ধু চত্তরে রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, প্রশাসন ও বিচার বিভাগ, মুক্তিযোদ্ধা, ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনতা জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর এক বিশাল শোক র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি একেএমএ আউয়াল এমপি, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, জেলাবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
টুঙ্গিপাড়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার সকাল ১০ টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে তাঁর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সমাধি সৌধের বেদীর পাশে কিছু সময় নিরবে দাড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। বিউগলে বেঁজে ওঠে শোকের মূর্ছনা। স্বেত শুভ্র কালো কারুকার্য শাড়ি পরিহীত প্রধানমন্ত্রীকে শোকার্ত দেখাচ্ছিল। বঙ্গবন্ধুর সমাধি সৌধেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে জাতীয় শোক দিবস আওয়ামী লীগের পৃথক কর্মসূচি পালন
স্বরূপকাঠী প্রতিনিধি : জাতীয় শোক দিবসে স্বরূপকাঠীতে আওয়ামী লীগের দুটি গ্রুপের পৃথক পৃথক র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর-১ আসনের সাংসদ একেএমএ আউয়াল অনুসারী একটি গ্রুপের নেতা কর্মীরা স্বরূপকাঠী উপজেলা প্রশাসনের আয়োজনের ব্যানারে এবং অপরটি পিরোজপুর-২ আসনের সাবেক সাংসদ অধ্যক্ষ মোঃ শাহ আলম অনুসারী নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এ কর্মসূচী পালন করতে দেখা গেছে। আওয়ামী লীগের একটি গ্রুপ উপজেলা প্রশাসনের ব্যানারে এবং অপর একটি গ্রুপ উপজেলা আওয়ামীলীগের ব্যানারে কর্মসূচী পালন করার কারন জানতে চাইলে অধ্যক্ষ মোঃ শাহ আলম অনুসারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক এস এমবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে জাতীয় শোক দিবস পালিত
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের উদ্দ্যোগে নানা আয়োজনে যাথাযথ মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা আওয়ামী লীগ অফিসে কুরআন খানী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন। পরে ইউএনও মোঃ নুরুল হুদার নেতৃত্বে জাতীয় শোক র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে ডাঃ শংকর কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভা করা হয়। দুপুরে উপজেলা হলরুমে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ১৫টি রাস্তা চলাচল অনুপযোগী
ইন্দুরকানী প্রতিনিধি : জেলার ইন্দুরকানী উপজেলার ১৫টি জনগুরুত্বপূর্ণ রাস্তা চলাচলের অনুপোযাগী হয়ে পড়েছে। রাস্তার মেরামতের নেই কোন উদ্যোগ। এলাকার সাধারণ মানুষ হতাশ হয়ে জানায়, “রাস্তাগুলো কি কখোনো ভাল হবে না”। রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের কাছে প্রশ্ন থাকলেও কোন সমাধান হচ্ছে না একাধিক লোকের অভিযোগ। অনেক রাস্তা প্রায় এক থেকে দেড় যুগেও মেরামত হয় হচ্ছে না। এই রাস্তগুলো যে একসময় কার্পেটিং করা ছিল তা বোঝা মুসকিল। সরেজমিনে গেলে দেখা যায়, ইন্দুরকানী ব্রিজ ঢাল থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত মাত্র ৪০০ ফুট রাস্তা মাঝখান থেকে বাদ দিয়ে কয়েক বার সংস্কার করা হয়েছে ।বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত
ভান্ডারিয়া প্রতিনিধি : জেলার ভান্ডারিয়ায় মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোক র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ভাইস চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুদ্দিন গিয়াস, ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার প্রমূখ। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে জাতীয়,বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় শোক দিবস পালন
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় মঙ্গলবার সকাল ৭ টায় উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামীলীগ স্ব স্ব কার্যালয় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু করেন। পরে সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোক র্যালীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ, সরকারী কলেজ, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজ, কেএম লতীফ ইনস্টিটিউশন, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসা, মোমিনিয়া দাখিল মাদ্রাসা, ৫৬নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ও পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি, সাবরেজিষ্ট্রার অফিসের কর্মকর্তা কর্মচারীরাবিস্তারিত পড়ুন
পাইকগাছায় জাতীয় শোক দিবস পালিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে শোক র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। ১১ টায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে লোনাপানি কেন্দ্র জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষবিস্তারিত পড়ুন
অভিযোগটি স্পর্শকাতর, তদন্ত হওয়া দরকার
স্টাফ রিপোর্টার : পিরোজপুর সদর উপজেলায় মঙ্গলবার ভোর থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় জাতীয় শোক দিবসের কর্মসূচী পালনে দেখা দিয়েছে বিপত্তি। এর আগে স্বাধীনতা দিবসেও এ ধরনের বিদ্যুৎ বিভ্রাট থাকায় বিষয়টিকে পরিকল্পিত বলে অভিযোগ করেছে শহরের দায়িত্ত্বশীল ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাদের দাবি বিষয়টি স্পর্শকাতর,তদন্ত হওয়া দরকার। জানা যায়, মঙ্গলবার ভোর ৭ টার দিকে পিরোজপুর ওজোপাডিকোর আওতাধীন সকল স্থানে বিদ্যুৎ চলে যায়। এরপর কয়েকঘন্টা অপেক্ষা করার পরে বিদ্যুৎ না আসায় বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার চেষ্টা করে বিভিন্ন সংগঠন। কিন্তু বিদ্যুৎ বিভাগের দায়িত্ত্বশীল সকল কর্মকর্তার ফোনবিস্তারিত পড়ুন
বাগেরহাটে জাতীয় শোক দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে অস্থায়ী মঞ্চ তৈরি করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও তার সহযোগী বিভিন্ন সংগঠন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন স্কুল, কলেজ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে বাগেরহাট শহরে একটি শোক র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়। র্যালীতে বাগেরহাটের বিভিন্নবিস্তারিত পড়ুন
