প্রধান সূচি

মঠবাড়িয়ায় জন্মাষ্টমীর শোভাযাত্রা

মঠবাড়িয়া প্রতিনিধি :

হিন্দু সম্প্রদায়ের আরাধ্য দেবতা ভগবান শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে মঠবাড়িয়ায় সোমবার সকালে কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দির ও শ্রীগুরু সংঘ মঠবাড়িয়া শাখার উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি কেন্দ্রীয় হরি মন্দীর থেকে বের হয়ে শহরের শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

হরিসভা মন্দিরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর ওপর ধর্মীয় আলোচনায় অংশ নেন, সমাজসেবক সুভাষ মজুমদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ বেপারী, বাংলাদেশ সেবাশ্রমের সভাপতি সুনীল বরণ হালদার, শ্রীগুরু সংঘের সভাপতি অমল চন্দ্র কর্মকার ও ছাত্র-যুব ঐক্যের আহ্বায়ক গোপাল রায় প্রমূখ।

আলোচনা সভা শেষে হরিসভা মন্দিরে শ্রী কৃষ্ণের পূজা, ভাগবত পাঠ ও প্রসাদ বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial