প্রধান সূচি

ইন্দুরকানীতে উপজেলা আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ॥ নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি গ্রহণকে কেন্দ্র করে নেতা কর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান উপজেলা আওয়ামী লীগের যৌথ সভা করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং দাওয়াত কার্ড করে সকল নেতাকর্মীকে দাওয়াত দেন। ১৫ আগস্ট শোক র‌্যালী, আলোচনা সভা ও মিলাদের আয়োজন করেন। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান দলীয় কর্মকান্ডে দীর্ঘ ৫ মাস ধরে অংশগ্রহণ না করায় তাকে বাদ দিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। দলীয় গ্রুপিংয়ের কারণে দলের একটি অংশ যারা জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এমপি’র অনুসারী তারা দলের উপজেলা নেতৃবৃন্দের জাতীয় শোক দিবসের কর্মসূচির একমত না হয়ে আগামী ১৮ আগস্ট পাল্টা কর্মসূচি গ্রহণ করেন। এই কর্মসূচিতে আমন্ত্রণ কার্ডে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ হাওলাদার ও যুগ্ন-সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল আহবান করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাংসদ একেএমএ আউয়াল।

এদিকে, উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের এ পাল্টা কর্মসূচি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সাঈদ, মাহাবুবুর রহমান, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমীকলীগের নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় নিয়ন্ত্রনে রেখে দলীয় কার্যক্রম চালাচ্ছে।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ হাওলাদারের নেতৃত্বে উপজেলা পরিষদ সংলগ্ন আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয়ে তারা কার্যক্রম চালাচ্ছে। এ নিয়ে দলের মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান জানান, যারা দীর্ঘদিন দলের কোন কর্মসূচীতে অংশগ্রহণ করেনা তারা দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য সাংগঠনিক নিয়ম লঙ্ঘন করে পাল্টা কর্মসূচী গ্রহণ করে দলের জেলা সভাপতি সংসদ একেএমএ আউয়ালকে অতিথি করেছেন।

অপরদিকে দলের অপর গ্রুপের উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ হাওলাদার জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একাই আমাদের ছাড়া ১৫ আগষ্টের কর্মসূচি গ্রহণ করেছেন। তাই জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এমপির নির্দেশে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ১৮ আগষ্ট শোক দিবসের কর্মসূচী গ্রহণ করেছি।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial